ছক্কায় ইতিহাস গড়লেন তামিম, রেকর্ড ছক্কা ও জয়ে বছর শেষ

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ জয়ের ও ছক্কার নতুন রেকর্ড করল বাংলাদেশ। বছরের শেষ ম্যাচে এসে গতকাল প্রথমবারের মতো এক বছরে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছে তারা। আগের ১২২ ছক্কার রেকর্ড ছাড়িয়ে এবার সেটি থামল ২০৬-তে।

২০২৫ সালে মোট ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ১৫টি ম্যাচে জয় এবং হেরেছে ১৪টি ম্যাচে। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে এত ম্যাচ আগে কখনো জেতেনি বাংলাদেশ।

এক বছরে সবচেয়ে বেশি ছক্কাও হয়েছে। এবছরই সর্বোচ্চ ২০৬টি ছক্কা মেরেছে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা। টপ অর্ডারের চার ব্যাটার তানজিদ হাসান তামিম, লিটন দাস, পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান মিলে মেরেছেন ১২৭টি ছক্কা। যার মধ্যে ওপেনার তামিম একাই মেরেছেন ৪১টি ছক্কা, যা এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ।



দ্বিতীয় স্থানে আছেন পারভেজ ইমন, তার ছক্কা ৩৪টি। বছরের মাঝপথে দলে ফেরা সাইফ হাসান ১৫ ম্যাচে হাঁকিয়েছেন ২৯টি ছক্কা। অধিনায়ক লিটনের ব্যাট থেকে এসেছে ২৩টি ছক্কা আর মিডল অর্ডারের জাকের আলী ২৩ ইনিংসে ১৯টি ছক্কা হাঁকিয়েছেন।

এ বছর বাংলাদেশ মোট রান তুলেছে ৪২২৯ (অতিরিক্ত বাদে), যার ২৯ শতাংশই এসেছে ছক্কা থেকে। চার হাঁকানোতেও হয়েছে রেকর্ড। এই বছর সর্বোচ্চ ২৯৮টি চার এসেছে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক বছরে সবচেয়ে বেশি রানের রেকর্ডও গড়েছেন তামিম। ২৬ ম্যাচে ৭২০ রান, সর্বোচ্চ ব্যক্তিগত ৮৯ রান।

টিজে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026
img
অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা Feb 07, 2026
img
কেন উটের জন্য পাসপোর্ট চালু করেছে সৌদি? Feb 07, 2026
img
রাতের অন্ধকারে জিয়াগঞ্জে ‘বেআইনি’ কাজ অরিজিৎ-আমিরের! বিতর্ক তুঙ্গে Feb 07, 2026
img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ Feb 07, 2026
img
জাতিসংঘের বকেয়া মেটাতে শীঘ্রই প্রথম কিস্তি দেবে যুক্তরাষ্ট্র Feb 07, 2026
img
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান Feb 07, 2026
img
ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম Feb 07, 2026
img
গুগল কী সত্যিই আপনার কথা রেকর্ড করছে? Feb 07, 2026
img
বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির Feb 07, 2026
img
যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব: বুবলী Feb 07, 2026
img
আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না: জামায়াত আমির Feb 07, 2026
img
আওয়ামী লীগ স্টাইলে ভোটের মাঠে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন Feb 07, 2026