সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবে জোলি-ঐশ্বরিয়ারা

মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র শিল্প ক্রমেই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করছে। বিশ্বের কাছে এই অঞ্চলের গল্প ও সিনেমার শক্তি তুলে ধরতে গত কয়েক বছর ধরে নিয়মিত আন্তর্জাতিক উৎসব আয়োজন করছে দেশগুলো। সেই ধারায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত আয়োজনগুলোর একটি রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দার ঐতিহ্যমণ্ডিত এলাকা আল-বালাদে চার বছর ধরে বসছে বিশ্ব সিনেমার এই মহাযজ্ঞ। আগামীকাল (৪ ডিসেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর পঞ্চম আসর শুরু হচ্ছে।




উদ্বোধনী ছবি হিসেবে থাকছে রোয়ান আথালের জায়ান্ট। ব্রিটিশ–ইয়েমেনি বক্সিং তারকা প্রিন্স নাসিম হামেদের অনুপ্রেরণাদায়ী জীবনের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমির এল মাসরি (হামেদ) এবং পিয়ার্স ব্রসনান (তার আইরিশ ট্রেইনার ব্রেন্ডান ইংল)। এই দুই চরিত্রের সম্পর্কই উৎসবের মূল দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে বলে মনে করেন রেড সি ফিল্ম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শিবানি পান্ডিয়া মালহোত্রা। ২০২১ সালে প্রথম আসর থেকে শুরু করে উৎসবটির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই অভিজ্ঞ আয়োজক, যিনি এর আগে দুবাই ও গাল্ফ ফিল্ম ফেস্টিভ্যাল পরিচালনা করেছেন। বিশেষত, এ বছর তার  সিনেমা দিয়েই শুরু হচ্ছে উদ্বোধনী আয়োজন।

রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫: পূর্ণাঙ্গ লাইনআপ

এবার মোট ১১১টি চলচ্চিত্র স্থান পেয়েছে উৎসবে। মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ১৬টি ছবি এর অর্ধেক আন্তর্জাতিক এবং অর্ধেক মধ্যপ্রাচ্যের। এর মধ্যে আছে সৌদি আরবের অস্কার-প্রেরিত হিজরা এবং চেরিয়েন দাবিসের অল দ্যাটস লেফট অব ইউ, যেখানে তিন প্রজন্মের এক ফিলিস্তিনি পরিবারের সংগ্রাম তুলে ধরা হয়েছে।

মূল প্রতিযোগিতার জুরি সভাপতি হিসেবে থাকছেন অস্কারজয়ী পরিচালক শন বেকার। বিশেষ প্রদর্শনীতে থাকছে তিউনিসিয়ার অস্কার-মনোনীত দ্য ভয়েস অব হিন্দ রজাব এবং স্পেনের অলিভিয়ের ল্যাক্সের সিরাত।

আন্তর্জাতিক স্পেকট্যাকুলার বিভাগে দেখা যাবে   অভিনীত ক্যুচার এবং জুড ল–পল ডানো অভিনীত আলোচিত চলচ্চিত্র দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন।
আরব স্পেকট্যাকুলার বিভাগে রয়েছে আনেমারি জাসির প্যালেস্টাইন ৩৬ এবং হাইফা আল মানসুরের আনআইডেন্টিফায়েড।

এ ছাড়া ফেস্টিভ্যাল ফেভারিটস বিভাগে থাকবে আন্তর্জাতিক উৎসবে আলোচিত ১২টি ছবি, যেম-সুইজারল্যান্ডের অস্কার মনোনীত এন্ট্রি লেট শিফট এবং কান উৎসবে অংশ নেওয়া দ্য সিক্রেট এজেন্ট। এবারও নতুন সৌদি সিনেমা, শিশুতোষ চলচ্চিত্র এবং ক্লাসিক সিনেমার জন্য আলাদা বিভাগ থাকছে। বিগত বছরের মত এবারের আসরেও থাছেন একঝাকি বলিউড তারকা। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ঐশ্বরিয়া রাই থাকছেন বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। 

এবারের  রেড সি ফিল্ম ফাউন্ডেশনের নতুন সিইও হয়েছেন সৌদি চলচ্চিত্র অগ্রদূত ফয়সাল বালতিউর। তিনি মনে করেন, আমরা এমন একটি ইকোসিস্টেম তৈরি করেছি, যেখানে গল্পের জন্ম থেকে রেড কার্পেটে উদযাপন-বই একই প্ল্যাটফর্মে’

২০২৪ সালে রেড সিতে অংশ নিয়েছিলেন ৩০ হাজার দর্শক। এবার লক্ষ্য ৪০ হাজার দর্শককে যুক্ত করা। দর্শকদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে থাকছে-আউটডোর সিনেমা,পরিবারকেন্দ্রিক আয়োজন,১০–১৬ বছর বয়সী তরুণ নির্মাতাদের জন্য ‘ভয়েসেস অব টুমোরো’ উদ্যোগ।


আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী : কবীর ভূইয়া Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস দেশের ইতিহাসে চিরস্মরণীয় : রাষ্ট্রপতি Dec 14, 2025
img
প্রথম ডেটে সারারাত পিয়ানো বাজিয়েছিলেন বীর, নায়িকার মন্তব্য Dec 14, 2025
img
হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : শেখ বাবলু Dec 14, 2025
img
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের নজরে! Dec 14, 2025
img
ডাকসু ভিপি সাদিক কায়েমের দুঃখ প্রকাশ Dec 14, 2025
img
চট্টগ্রামে সোমবার অনুষ্ঠিত হবে হৃদরোগ কনফারেন্স Dec 14, 2025
img
ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ Dec 14, 2025
img
অন্যের হাসিতেই জীবনের পরম সার্থকতা দেখেন গায়িকা Dec 14, 2025
img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025
img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025