© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খেলায় পোষা কুকুর দিয়েই প্রথম হুইসেল দেয়া হতো

শেয়ার করুন:
খেলায় পোষা কুকুর দিয়েই প্রথম হুইসেল দেয়া হতো
feature-desk
০৮:৫৪ এএম | ১৭ জানুয়ারি, ২০২০

রেফারী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে নির্দিষ্ট খেলা পরিচালনা করেন। পাশাপাশি তিনি নিরপেক্ষতা বজায় রেখে সব ধরণের সিদ্ধান্ত দ্রুত প্রয়োগের মাধ্যমে সুষ্ঠুভাবে সংশ্লিষ্ট খেলা পরিচালনা করে থাকেন।

পরিচালক হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় দু’পক্ষের খেলোয়াড়দের ভুল-ত্রুটি নির্দেশ করেন। অধিকাংশ খেলায় মধ্যস্থতাকারীরূপে তিনি হুইসেল বা বাঁশী বাজান।

১৮৮৪ সালের আগ পর্যন্ত খেলা শুরু করা, খেলা থামানো এবং খেলা চলাকালে কোনো নির্দেশ ও সিদ্ধান্ত দেয়ার জন্য কোনো হুইসেল ছিলো না। তখন জোরে চিৎকার করতে হতো। তা ছিলো বেশ কষ্টসাধ্য ও ঝামেলাপূর্ণ।

ডব্লিউ. এইচ. এটাক (W. H. Atack) নামে নিউজিল্যান্ডের এক মেষ খামারী এবং রাগবি রেফারি ১৮৮৪ সালে এই সমস্যা সমাধানের জন্য একটি সফল ব্যবস্থা উদ্ভাবন করলেন।

রাগবি খেলায় যখন প্রয়োজন হতো তিনি হুইসেল বাজিয়ে খেলা থামাতেন। তবে হুইসেল দেয়ার জন্য তিনি কোনা যন্ত্র উদ্ভাবন বা ব্যবহার করেননি। তার পোষা কুকুরকেই তিনি হুইসেল দেয়ার কাজে ব্যবহার করতেন।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন