© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হজ ব্যবস্থাপনা সহজীকরণে সরকার উদ্যোগ গ্রহণ করেছে : ধর্ম উপদেষ্টা

শেয়ার করুন:
হজ ব্যবস্থাপনা সহজীকরণে সরকার উদ্যোগ গ্রহণ করেছে : ধর্ম উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৪ পিএম | ১০ ডিসেম্বর, ২০২৫
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনা সহজীকরণ করতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ সবাই স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। যেখানে সিন্ডিকেট কাজ করতে পারবে না।

তিনি বলেন, সিন্ডিকেট করে হাজিদের জিম্মি করার প্রবণতা ছিল, এটা আমরা জিরো পয়েন্টে নিয়ে এসেছি। গত বছর আমি ৮ কোটি ২৮ লাখ টাকা হাজিদের ফেরত দিয়েছি এবং এই বছরও ফেরত দিতে পারব।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোরে মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খালিদ হোসেন বলেন, আমরা নিজেরাই বাড়ি ভাড়া করব। নিজেরা হজ পালন এজেন্সির সঙ্গে কথা বলেছি। হজটাকে আমরা সেবা হিসেবে নিয়েছি। এখানে যারা দুর্নীতি করবে, আমাদের হাতে যদি ধরা পড়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করব।

তিনি বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়েছে আমরা আশাবাদী ফেব্রুয়ারি মাসে অত্যন্ত উৎসবমুখোর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন প্রমুখ।

ইএ/এসএন

মন্তব্য করুন