© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন

শেয়ার করুন:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৭ এএম | ২২ আগস্ট, ২০২৬
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটির আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ অভিনন্দন জানান।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী প্রেরিত বিবৃতিতে তারা আশা ব্যক্ত করে বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস, ন্যায়বিচার, ইনসাফ ও জনকল্যাণের নীতিকে সমুন্নত রেখে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি, ইসলামী মূল্যবোধ এবং আলেম-ওলামার মর্যাদা ও অধিকার রক্ষায় ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন। ইসলাম ও দেশের আলেম-ওলামার সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ ও সুন্দর হবে এবং ধর্মীয় বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ যথাযথ গুরুত্ব পাবে।

হেফাজত নেতারা আরও বলেন, আমরা বিশ্বাস করি রাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে দেশে ন্যায়, শান্তি, পারস্পরিক শ্রদ্ধা, ধর্মীয় সম্প্রীতি ও জনকল্যাণের পরিবেশ আরও সুদৃঢ় হবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, বিদেশি আগ্রাসন মোকাবিলায় সাহসী ভূমিকা পালন করবেন। রাজনৈতিক সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধন তৈরি করতে উদ্যোগী হবেন। আওয়ামী ফ্যাসিবাদী জালেম অপশক্তির মোকাবিলায় অভিভাবক হয়ে কাজ করবেন।

বিবৃতিতে নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বলা হয়, আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্রপতি হিসেবে যথাযথভাবে দায়িত্বপালন করতে পারেন।

একেএস/টিএ

মন্তব্য করুন