সীমান্তে হত্যাকাণ্ড বাংলাদেশ-ভারত বাণিজ্যে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী
সীমান্তে সংঘটিত হত্যাকাণ্ডের ফলে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার রংপুর শহরের সেন্ট্রাল রোডে নিজের বাসভবনে এই মন্তব্য করেন তিনি।
সীমান্তে সংঘটিত হত্যাকাণ্ডের ফলে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শনিবার রংপুর শহরের সেন্ট্রাল রোডে নিজের বাসভবনে এই মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, সীমান্তে হত্যাকাণ্ড অনিয়মিত ঘটনা। এতে পারস্পরিক বাণিজ্যিক কর্মকাণ্ড প্রভাবিত হবে না।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এবার পেঁয়াজ আমদানি না করে নিজেদের উৎপাদন বৃদ্ধি করে চাহিদা পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের কৃষকদের মুনাফা বাড়িয়ে নিজস্ব উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণের পরিকল্পনা রয়েছে আমাদের।
টাইমস/এসএন/এইচইউ