পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন

পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আওয়ামী লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় নরসিংদী জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন খায়রুল কবির খোকন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের হাতে অনেক অবৈধ অস্ত্র ও টাকা রয়েছে। অবৈধভাবে লাইসেন্স দেয়া সেসব অস্ত্র এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। সেইসঙ্গে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আমদানি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে বাংলাদেশের আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে।’

খোকন বলেন, ‘এই দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে। দ্রুত সময়ের মধ্যে হাদীর ওপর হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। হাদীর ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পিত হামলা।’

আগামী নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের জন্যও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি হারুণ অর-রশিদ, আকবর হোসেন, রবিউল ইসলাম রবি, বিজি রশিদ নওশের, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026