বাংলাদেশের আগামী দিনের ক্ষমতা যাবে এনসিপির হাতে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত
০৯:৫১ পিএম | ০২ অক্টোবর, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের আগামী দিনের ক্ষমতা যাবে এনসিপির হাতে। এই ক্ষমতা বিএনপিতেও থাকবে না, জামায়াতের হাতেও যাবে না।
আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী স্থানীয় নির্বাচনে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের টাকা ব্যবহার করে কেউ পেশিশক্তি দেখাতে এলে অভ্যুত্থানের শক্তিরা তাদের টুঁটি চেপে ধরা হবে। যেখানে চাঁদাবাজি, রাহাজানি, লুণ্ঠন ও নারী নির্যাতন রয়েছে, সেখানে ঐক্যের কোনো সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে দুর্নীতির মহোৎসব চলেছিল, এখন আবার সেটি শুরু হয়েছে। তাই সীমান্তে পাহারা বসাতে হবে। আওয়ামী লীগ পালিয়ে যেতে পারলেও এসব চাঁদাবাজ যেন পালাতে না পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে এনসিপির এই নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকেও তারা ব্যর্থ করে দিতে চান। সবার আগে তাকে চেয়ার থেকে নামাতে হবে।
প্রবাসীদের দুর্ভোগের প্রসঙ্গ তুলে পাটওয়ারী বলেন, বিদেশে প্রবাসীরা নানা সমস্যার শিকার হচ্ছেন। বিদেশ যাওয়ার পথে অনেকে প্রতারিত হচ্ছেন, আবার অ্যাম্বাসিতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। জনগণ এসবের হিসাব চাইতে শুরু করলে ‘মাইর একটাও মাটিতে পড়বে না’।
এমআর/টিএ