বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায় : রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘সর্ষের মধ্যে ভূত হয়ে সরকারের কোনো অংশ যদি নির্বাচন বিলম্বিত করতে চায়, তাদের অবিলম্বে চিহ্নিত করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে চায়।’

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শরীফপুর আইডিয়াল হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরীফপুর আইডিয়াল হাই স্কুল মাঠে বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
 
নির্বাচনের পরিবেশ ঠিক করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেত্রী বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আর যেন একটি গুলিও না চলে, সে ব্যবস্থা সরকারকে করতে হবে। সরকারকেই দায়িত্ব নিয়ে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে যেন অবাধ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ডে সব দল-মতের মানুষ নির্বাচনে অংশ নেয়।’

তিনি আরো বলেন, ‘গত নভেম্বর মাসে চট্টগ্রামে বিএনপির প্রার্থীকে এবং গতকাল শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে গুলি করা হয়েছে। এসব গুলি করে আহত করার ঘটনার সুষ্ঠু তদন্ত সরকারকে করতে হবে।

ইতিমধ্যেই হাদির ওপর হামলাকারীর ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। আমরা বিশ্বাস করি, সরকার চাইলে এসব নৃশংস খুনি, মাস্তান ও দুর্বৃত্তদের ২৪ ঘণ্টার মধ্যে ধরতে পারে। তাই সরকারকে বলব— আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী মাঠে আছে। তাই দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে।
তা না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না।’

রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচনকে ঘিরে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায়, যারা বাংলাদেশে রাজনৈতিক সরকার আসার পথে বাধা তৈরি করতে চায় বাংলাদেশের মানুষ একত্রিতভাবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেবে।’

অনুষ্ঠানে শরীফপুর আইডিয়াল হাই স্কুলের সভাপতি মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন, শরীফপুর আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ। 

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026