© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস

শেয়ার করুন:
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩২ এএম | ১৫ ডিসেম্বর, ২০২৫
সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। 

শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 


ইউটি/টিকে

মন্তব্য করুন