© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল মুদি দোকান

শেয়ার করুন:
গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল মুদি দোকান

প্রতীকী ছবি

own-reporter-gazipur
০৩:২৫ পিএম | ০১ ফেব্রুয়ারি, ২০২০

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার লিক হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার লিক হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রামপ্রসাদ পাল বলেন, গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার বদরুল হকের চা ও মুদির দোকানের গ্যাস সিলিন্ডার লিক হয়ে সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

আগুনে দোকানের মালপত্র পুড়ে গেছে। তবে এতে কেউ আহত হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন