হাদির চিকিৎসা তদারকি করতে সিঙ্গাপুরে পাঠানো হলো পররাষ্ট্র কর্মকর্তাকে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওসমান হাদির স্বাস্থ্য নিয়ে আলোচনা করে উপদেষ্টাগণ।

উপদেষ্টা পরিষদ জানান, ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার বিষয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন, খোঁজ-খবর জানাচ্ছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল সিঙ্গাপুর পৌঁছেছেন। তিনি সরাসরি হাদির চিকিৎসার দেখভাল করছেন।

এদিকে, সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার বেলা ২টার দিকে পাওয়া সর্বশেষ খবরে জানা যায়, হাদির ব্রেইনে জটিল এক অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন ডাক্তাররা। ব্রেনস্টেমে যেখানে গুলির একটি অংশ আটকে আছে, সেটি বের করার জন্যই এ অপারেশনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।

হাদির সঙ্গে রয়েছেন তার দুই ভাই। তার পরিবারের আরেক সদস্য আজ রাতেই সিঙ্গাপুর রওনা হবেন। নির্ভর যোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে আজ সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে দেখার সুযোগ পান তার বড় ভাই ওমর বিন হাদি। ফোনে তার সঙ্গে আমার দেশ-এর কথা হয়।

ওদিকে ঢাকায় হাদির চিকিৎসায় সংযুক্ত ছিলেন ঢাকা মেডিকেলের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ। তিনি গতরাতে আমার দেশকে জানান, হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এছাড়া তার ইনফেকশনও ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় গতরাতেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় রয়েছে হাদি।

এদিকে গতরাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে হাদির শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ উল্লেখ করা হয়। রাতেই দায়িত্বশীল উপদেষ্টারা এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠিয়েছে সরকার। তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে হাদির পরিবারের সদস্য, হাসপাতাল কর্তৃপক্ষ ও সিঙ্গাপুর সরকারের সাথে জরুরি বিষয় সমন্বয় করে দ্রুত সিদ্ধান্ত নেবেন।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
প্রতিরক্ষা খাতে এবারও বাজেট বাড়ালো ভারত Feb 02, 2026
img
২ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 02, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 02, 2026
img
ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল Feb 02, 2026
যুদ্ধে নেমেছি,আপনাদের পাশে চাই-অধ্যক্ষ আলমগীর হোসেন Feb 02, 2026
img
নিয়ন্ত্রণবিধি ছাড়াই এআইয়ের সামরিক ব্যবহার চায় পেন্টাগন Feb 02, 2026
কিছু লোক সবসময়ই নির্বাচন বানচালের চেষ্টা করে: মির্জা ফখরুল Feb 02, 2026
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারাল লিভারপুল Feb 02, 2026
নিগারের ফিফটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 02, 2026
অনলাইনে বিভ্রান্তি, মুখ খুললেন মৌ Feb 02, 2026
img
কারাগারে প্রথমবারের মতো বন্দীদের জন্য ‘সেক্স রুম’ চালু করল ইতালি Feb 02, 2026
img
ইউরোপীয় ২৭ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ইরানের কঠোর সিদ্ধান্ত Feb 02, 2026
img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026
img
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে: সাইফুল হক Feb 02, 2026
img
সমর্থকদের ভালোবাসা চান রিয়াল মাদ্রিদ কোচ Feb 02, 2026
img
পৃথিবীর মতোই বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা Feb 02, 2026
img
ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত Feb 02, 2026
img
ভৌতিক রোমান্টিক কমেডিতে ওয়ামিকা গাব্বির সঙ্গে বড় পর্দায় ভুবন বাম Feb 02, 2026
img
কোনাতের দলের প্রতি নিবেদন মন ছুঁয়ে গেছে লিভারপুল কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026