শখের চামড়ার জুতা ফেটে চৌচির ? জেনে নিন করনীয়

এটি খুবই পরিচিত একটি সমস্যা অনেকদিন আলমারিতে বা তাকে তুলে রাখার পর প্রিয় চামড়ার জুতা জোড়া বের করে দেখা গেল, তার চামড়া শক্ত হয়ে গেছে বা অপ্রত্যাশিত ফাটল ধরেছে। মূলত চামড়া একটি প্রাকৃতিক উপাদান, যা নিয়মিত যত্ন না পেলে তার স্বাভাবিক তেল ও আর্দ্রতা হারাতে শুরু করে। এই কারণেই চামড়ার জুতা নিষ্প্রাণ ও শক্ত হয়ে ওঠে এবং ফাটল ধরার সমস্যা দেখা যায়।

জুতার মধ্যে থাকা প্রাকৃতিক তেল তার নমনীয়তা বজায় রাখার জন্য অপরিহার্য। দীর্ঘদিন ব্যবহার না করলে এবং পর্যাপ্ত হাওয়া চলাচল না হলে এই তেল শুকিয়ে যেতে শুরু করে। আবার, অতিরিক্ত শুষ্ক বা খুব বেশি আর্দ্র পরিবেশে চামড়ার উপাদান ক্ষতিগ্রস্ত হয়।

জমে থাকা ধুলাও চামড়ার ওপরের স্তরকে দুর্বল করে তোলে, ফলে চামড়ায় সহজেই ফাটল ধরার ঝুঁকি বাড়ে।

চামড়ার জুতা ভালো রাখতে কিছু সহজ পরিচর্যার প্রয়োজন। প্রথমত, জুতা তুলে রাখার আগে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে। নরম কাপড় ব্যবহার করে ধুলা মুছে নেওয়া বাঞ্ছনীয়।

প্রয়োজনে হালকা ভেজা কাপড় ব্যবহার করা যেতে পারে, তবে ভেজা অবস্থায় জুতা সংরক্ষণ করা একেবারেই উচিত নয় অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে।

চামড়ার নমনীয়তা ধরে রাখার জন্য মাসে অন্তত একবার লেদার কন্ডিশনার বা ভালো মানের সু-পলিশ ব্যবহার করা জরুরি। এই কন্ডিশনিং প্রক্রিয়ায় চামড়ার হারানো প্রাকৃতিক তেল ফিরে আসে এবং ফাটল ধরার ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে কমে যায়। সংরক্ষণের ক্ষেত্রে জুতা কখনো প্লাস্টিকের ব্যাগে মুড়ে রাখবেন না, কারণ এতে বাতাস চলাচল বন্ধ হয়ে যায়। এর বদলে তুলা বা কাপড়ের তৈরি সু-ব্যাগ ব্যবহার করুন।

জুতার স্বাভাবিক আকার ঠিক রাখতে সম্ভব হলে জুতার ভেতরে সু-ট্রি অথবা কাগজ ভরে রাখা ভালো। জুতা সংরক্ষণের জায়গাটির আর্দ্রতা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব স্যাঁতসেঁতে জায়গায় রাখলে চামড়ায় ছত্রাক ধরতে পারে, আবার অতিরিক্ত শুকনা জায়গায় রাখলে তা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে।

তাই আলমারি বা শেলফে জুতার পাশে মাঝে মাঝে সিলিকা জেল বা নিমপাতা রাখতে পারেন।

সবশেষে, যদি দীর্ঘদিন জুতা না-ও পরা হয়, তবুও মাসে অন্তত একবার তা বের করে রোদ-হাওয়ায় রাখা দরকার। তবে খেয়াল রাখতে হবে কড়া বা তীব্র রোদে সরাসরি জুতা না রাখাই ভালো, এতে চামড়া শক্ত হয়ে যেতে পারে। নিয়মিত বাতাস ও মৃদু রোদ লাগলে চামড়ার জুতা দীর্ঘদিন ভালো থাকে।

Share this news on:

সর্বশেষ

img
লক্ষ্মীপুরে অবৈধভাবে তৈরি হচ্ছিল ভোটের সিল, আটক ১ Feb 03, 2026
img
কয়েক ঘণ্টা পার হতে না হতেই আইনি বিপাকে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ Feb 03, 2026
img
কূটনীতিকদের জুলাই জাদুঘর পরিদর্শন Feb 03, 2026
img
না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা Feb 03, 2026
img
তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে বাধা হলে জনগণ কাউকে ছাড় দেবে না : পুতুল Feb 03, 2026
img
লাল গালিচায় অপ্রত্যাশিত মুহূর্ত, সানিকে আড়াল করলেন স্বামী Feb 03, 2026
img
প্রাইমারি-মাধ্যমিক দুই মন্ত্রণালয়, পৃথিবীর আর কোথাও নেই: ড. মনজুর আহমেদ Feb 03, 2026
img

চরমোনাই পীর

‘অপরাধ করতে পারবে না বলেই দুর্নীতিবাজ-চাঁদাবাজরা ইসলাম নিয়ে ভয় দেখায়’ Feb 03, 2026
img
এনসিপি প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি Feb 03, 2026
img
দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, শহরজুড়ে উৎসবের আমেজ Feb 03, 2026
img
আমরা জাতির শাসক হবো না, সেবক হবো: মাসুদ সাঈদী Feb 03, 2026
img
প্যারিসে ইলন মাস্কের এক্স কার্যালয়ে তল্লাশি Feb 03, 2026
img

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের আলটিমেটাম

ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামায়াত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি Feb 03, 2026
img
এপস্টেইন ফাইলস-কে ঘিরে আলোচনায় নেটফ্লিক্সের সিরিজ Feb 03, 2026
img
পদ্মশ্রী পেয়ে রোহিত শর্মার মন্তব্য Feb 03, 2026
img
সমালোচনা অবশ্যই যুক্তি ও শালীনতার সঙ্গে করা উচিত : জামায়াত আমির Feb 03, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও পরিচয়ের মূল্য স্বীকার জরুরি : শিক্ষা উপদেষ্টা Feb 03, 2026
img
রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
নির্বাচনী কাজে জড়িতদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জামায়াতের Feb 03, 2026
img
রূপকথার মতো বিয়ের আয়োজনে উদয়পুরে চলছে প্রস্তুতি Feb 03, 2026