সমাবেশ করে খালেদার মুক্তি দাবি আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন: তথ্যমন্ত্রী

সভা-সমাবেশের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির দাবি করা দেশের আইন-আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় তিনি আরও বলেন, আন্দোলন করে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার মুক্তি হবে না।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সারাহ বেগম কবরী’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক জোটের সম্পাদক অরুণ সরকার রানা, কণ্ঠশিল্পী মো. রফিকুল আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, সাজাপ্রাপ্ত আসামি কেবল আদালত থেকে জামিন বা খালাস পেয়ে মুক্তি পেতে পারেন। আন্দোলন করে আইন-আদালতের নির্দেশনা পরিবর্তন করা যায় না।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও ভারতের জয়রাম জয়ললিতার সাজাপ্রাপ্তির প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, নওয়াজ শরিফ ও জয়ললিতার অনেক ভক্ত জীবন দিয়েছেন। তাদের সমর্থকরা অনেকেই অনশন করেছেন। কিন্তু জয়ললিতা বা নওয়াজ শরিফের দল কখনো সাজাপ্রাপ্ত নেতাদের মুক্তি দাবিতে সমাবেশ করেনি।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026