© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৭, শনাক্ত ৩১

শেয়ার করুন:
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৭, শনাক্ত ৩১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৮ পিএম | ২২ ডিসেম্বর, ২০২৫
প্রথম আলো ও ডেইলি স্টারসহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে সন্ত্রাসী আক্রমণের শিকার হয় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে নজরুল ইসলাম।

তিনি বলেন, 'প্রথম আলো মামলা করেছে। তবে ডেইলি স্ট্যার এখনও মামলা করেনি, তাদেরটা প্রক্রিয়াধীন। তারা তাদের ক্ষয়ক্ষতির পরিমান ফিগারআউট করছে। শেষ হলে তারাও মামলা করবে।

' জানা গেছে, প্রথম আলোর মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, 'এখন পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে থানা পুলিশ ১৩ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ৩ জন এবং ডিবি একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অভিযান এখনও চলমান আছে।'

তিনি বলেন, 'গ্রেপ্তার একজনের নাম নাইম (২৬)। তার কাছ থেকে ওইখান থেকে (প্রথম আলো/ডেইলি স্টার) নিয়ে যাওয়া নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। লুটের টাকা দিয়ে তিনি একটি মোবাইল এবং একটি ফ্রিজ কিনেছে, সেটিও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।' 

এমআর/টিকে 

মন্তব্য করুন