© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বসন্ত এসেছে

শেয়ার করুন:
বসন্ত এসেছে

আমিরুল আইচ আমির

Admin
০৮:৩৯ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২০

ঝলকানো প্রলাপের নূতন সকালে বসন্ত বরণ হয়েছে সুগন্ধি ফুলে ফুলে গাছেরা গাইছে নতুন পাতার গান দক্ষিণের বাতাসে ভেসে আসছে প্রস্ফুটিত গুঞ্জন প্রাঙ্গণে প্রাঙ্গণে শারদীয় উৎসব; বসন্ত এসেছে!

ঝলকানো প্রলাপের নূতন সকালে
বসন্ত বরণ হয়েছে সুগন্ধি ফুলে ফুলে
গাছেরা গাইছে নতুন পাতার গান
দক্ষিণের বাতাসে ভেসে আসছে প্রস্ফুটিত গুঞ্জন
প্রাঙ্গণে প্রাঙ্গণে শারদীয় উৎসব; বসন্ত এসেছে!

ঝলকানো প্রলাপের উষ্ণ বিকেলে
প্রেমিক-প্রেমিকারা মেতেছে বসন্ত আনন্দে
প্রেমিকের গা'য়ে হলুদ পাঞ্জাবী
প্রেমিকা পরেছে নীল রঙা শাড়ি
প্রেমিকার মাথায় উঠেছে বাসন্তী ফুলের বেড়ী
প্রেমিকের হাত ধরে প্রেমিকা গাইছে গান
এক ঝাঁক প্রজাপতি
উড়ে এসে নৃত্য করে প্রেমিকার খোঁপায়
প্রাঙ্গণে প্রাঙ্গণে শারদীয় উৎসব; বসন্ত এসেছে!

লেখক: আমিরুল আইচ আমির

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন