© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

শেয়ার করুন:
মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৬ এএম | ২৯ জুন, ২০২৬
বাংলা সাহিত্যের যুগপ্রবর্তক ও অমিত্রাক্ষর ছন্দের জনক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ (২৯ জুন)।

১৮৭৩ সালের এই দিনে কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই কালজয়ী সাহিত্যিক শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা রাজনারায়ণ দত্ত ও মা জাহ্নবী দেবী। ১৮৫৩ সালে খ্রিষ্টধর্ম গ্রহণ করায় তার নামের সঙ্গে মাইকেল যুক্ত হয়।

তার কালজয়ী সৃষ্টিগুলোর মধ্যে রয়েছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্য। এ ছাড়া তার উল্লেখযোগ্য রচনার মধ্যে পদ্মাবতী ও কৃষ্ণকুমারী নাটক, একেই বলে সভ্যতা ও বুড় সালিকের ঘাড়ে রোঁ প্রহসন এবং ব্রজাঙ্গনাকাব্য, বীরাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী অন্যতম। 
মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে তার জন্মভূমি যশোরের সাগরদাঁড়ীতে মধুসূদন অ্যাকাডেমির উদ্যোগে মহাকবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কবিতা পাঠ, মধুগীতি পরিবেশন ও ড. সুকুমার রায় স্মৃতিবৃত্তি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

কেএন/টিকে




মন্তব্য করুন