ফ্যাসিবাদ বিরোধী সাহিত্যিক জর্জ অরওয়েল'র জন্মদিন
ছবি: সংগৃহীত
০৫:২৬ পিএম | ২৫ জুন, ২০২৬
এরিক আর্থার ব্লেয়ার একজন কালোত্তীর্ণ ইংরেজ সাহিত্যিক ও রাজনৈতিক লেখক। ইংরেজ শাসনামলে অবিভক্ত ভারতের বাংলা প্রদেশের মোতিহারীতে তাঁর জন্ম হয়েছিল। বিশ্ব সাহিত্য অঙ্গনে তিনি 'জর্জ অরওয়েল' ছদ্মনামে সমধিক পরিচিত। তাঁর কাজের বৈশিষ্ট্য হচ্ছে স্বচ্ছ গদ্য, সামাজিক সমালোচনা, সর্বগ্রাসী সর্বাত্মকবাদ (কর্তৃত্বপরায়ণ সাম্যবাদ এবং ফ্যাসিবাদ উভয়ের বিরোধিতা) এবং গণতান্ত্রিক সমাজতন্ত্রের সমর্থন।
তিনি আজীবন স্বৈরাচার ও একদলীয় মতবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। রিচার্ড ওয়ামেসলে ব্লেয়ার ও ইদা মাবেল লিমুজিন দম্পতির একমাত্র সন্তান অরওয়েল মাত্র ৪৬ বছর বয়সে যক্ষ্মারোগে মৃত্যুবরণ করেন।
অরওয়েল সর্বাধিক পরিচিত তাঁর রূপকধর্মী উপন্যাস অ্যানিম্যাল ফার্ম (১৯৪৫) এবং ডিস্টোপিয়ান উপন্যাস নাইন্টিন এইটি-ফোর (১৯৪৯) এর জন্য।
অরওয়েলের কাজ জনপ্রিয় সংস্কৃতি এবং রাজনৈতিক সংস্কৃতিতে এখনও প্রভাবশালী। "অরওয়েলিয়ান" বিশেষণটি- যা সর্বগ্রাসী ও কর্তৃত্ববাদী সামাজিক অনুশীলন বর্ণনা করে- ইংরেজি ভাষার অংশ হয়ে উঠেছে, যেমন তাঁর অনেক নয়াশব্দবাদ বা (নিওলজিজম) যেমন "বিগ ব্রাদার", "থট পুলিশ", "রুম ১০১", "নিউস্পিক", "মেমোরি হোল", "ডাবলথিংক" এবং "থটক্রাইম" ইংরেজি ভাষার অংশ হয়ে গেছে। ২০০৮ সালে, দ্য টাইমস অরওয়েলকে ১৯৪৫ সালের পর দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ ব্রিটিশ লেখক হিসেবে নামকরণ করে।
টিজ/টিকে