© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারও শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

শেয়ার করুন:
আবারও শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৪ পিএম | ০২ জানুয়ারি, ২০২৬
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২ জানুয়ারি) জুমা’র নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগে এসে অবস্থান করে সংগঠনটি। এসময় রাস্তার দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে, দুই দফায় ৪দিন শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে গত ২৮ ডিসেম্বর (রোববার) রাত ১০টায় চার দফা দাবি পেশ করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
চার দফা দাবিগুলো হলো—

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি-চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

কেএন/এসএন

মন্তব্য করুন