© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাপার প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে মঞ্চ ৭১-এর আলটিমেটাম, ইসি ঘেরাওয়ের ঘোষাণা

শেয়ার করুন:
জাপার প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে মঞ্চ ৭১-এর আলটিমেটাম, ইসি ঘেরাওয়ের ঘোষাণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৪ পিএম | ০২ জানুয়ারি, ২০২৬
আগামী ৭২ ঘণ্টার মধ্যে সারাদেশে জাতীয় পার্টির ২২৪টি আসনে মনোনয়নপত্র বাতিল না করে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে মঞ্চ-৭১।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করলেও এখনও জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম বন্ধ না করায় নিন্দা জানান ফাহিম ফারুকী।

তিনি বলেন, ‘জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে জাতীয় পার্টিকে রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ দেয়া যাবে না।’

টিজে/এসএন 

মন্তব্য করুন