© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুন্দরবনে দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ৪৪ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড

শেয়ার করুন:
সুন্দরবনে দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ৪৪ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১২ এএম | ০৫ জানুয়ারি, ২০২৬
সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনাকবলিত পর্যটনবাহী জাহাজ থেকে দেশি-বিদেশি ৪৪ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক পর্যটকদের উদ্ধারের বিষয়টি জানান।

কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) ‌‘পাইরেটস সুন্দরবন’ নামের একটি পর্যটনবাহী জাহাজ খুলনা থেকে ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবনের করমজল এলাকার পশুর নদীতে একটি বাল্কহেডের (নৌযান) সঙ্গে ধাক্কা লাগে। এতে পর্যটনবাহী জাহাজটিতে ছিদ্র সৃষ্টি হয়ে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। সঙ্গে সঙ্গে জাহাজে থাকা একজন পর্যটক বিষয়টি কোস্টগার্ডকে জানান।

খবর পেয়ে কোস্টগার্ডের দুটি উদ্ধারকারী দল স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথম দফায় উদ্ধার অভিযান পরিচালনা করে দুজন চীনা নাগরিক, নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড। পরে দ্বিতীয় দফায় আরও ২০ জনকে উদ্ধার করা হয়। তারা সবাই মোংলায় নিরাপদে রয়েছে বলে জানানো হয়েছে।

কেএন/টিকে

মন্তব্য করুন