© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাস উল্টে ফেনীতে নিহত ২, আহত ১৫

শেয়ার করুন:
বাস উল্টে ফেনীতে নিহত ২, আহত ১৫
central-desk
১২:১১ পিএম | ১১ নভেম্বর, ২০১৮

যাত্রীবাহী একটি বাস উল্টে ফেনীতে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।

যাত্রীবাহী একটি বাস উল্টে ফেনীতে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। 

নিহত দুইজন হলেন- ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ কড়ইয়া গ্রামের মুন্সী বাড়ির নুরুল হকের ছেলে আমিন (৫৫) ও সদর উপজেলার হকদি এলাকার শামছুল হকের ছেলে সিদ্দিকুর রহমান (৪৫)।

রোববার ফেনী সদর উপজেলার দক্ষিণ ছনুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় জানা যায় নি।

ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহাবুবুর রহমান জানান, হিলবার্ড পরিবহনের একটি বাস ফেনী থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। আহত হয় কমপক্ষে ১৫ জন।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এছাড়া নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

মন্তব্য করুন