© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, প্রাণ গেল ৪ জনের

শেয়ার করুন:
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, প্রাণ গেল ৪ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৩ পিএম | ০৯ জানুয়ারি, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে গেছে। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০-১২ জন। 

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন শিশু ও একজন নারী, একজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআর/এসএন 

মন্তব্য করুন