বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলে ফেরার চেষ্টা নেইমারের

বিশ্বকাপ নিয়ে জোর প্রস্তুতি চলছে ব্রাজিলের। আসর শুরুর ঠিক দুই মাস আগে হট ফেবারিট ফ্রান্স আর ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলে নিজেদের সক্ষমতার পরীক্ষাও দেবে সেলেসাওরা। গ্রেটেস্ট শো অন আর্থ ঘিরে যখন এত পরিকল্পনা বিশ্বের সবচেয়ে সফল দলটির, তখন কোথায় আছেন তাদের পোস্টার বয় নেইমার?

কদিন আগে কার্লো অ্যানচেলত্তি বেশ স্পষ্টভাষায় বলে দিয়েছেন তার দলে নেইমারেরর অবস্থান কোথায়! অবশ্য বিষয়টা শুধু নেইমারের বেলায় না, ফিটনেসের বাইরে থাকা সবাইকে সতর্ক করেছেন ইতালিয়ান কোচ। তার দলে আনফিট কারো জায়গা নেই, সে যতবড় তারকাই হোক না কেন!



বিষয়টা বেশ সিরিয়াসলি নিয়েছেন নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপের আগে সর্বোচ্চ ফিট হতে চলছে তার জোরেশোরে প্রস্তুতি। গেল ২২ ডিসেম্বর ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে সম্পন্ন হয় তার অস্ত্রোপচার। পূনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা এই তারকা ফুটবলার কঠোর পরিশ্রম করছেন ব্রাজিল স্কোয়াডে জায়গা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে।

হাঁটুর মিনিসকাসের সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন নেইমার। এ জন্য বেশ কিছুদিন আগেই ছুরিকাঁচির নিচে যাওয়ার কথা ছিল তার। তবে সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচাতে অস্ত্রোপচার পিছিয়ে দিয়ে মৌসুমের শেষ ম্যাচগুলোয় মাঠে নামেন তিনি। শেষ চার ম্যাচে ৫টি গোলসহ করেছেন অ্যাসিস্ট। তার এই ডেডিকেশনে নেইমারের সঙ্গে চুক্তি বাড়ায় সান্তোস।

নেইমার এখন জাতীয় দলে ফেরার আশায়। তার বাবা বলেছেন, ‘সাম্প্রতিক ইনজুরির ধাক্কায় নেইমার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। তবে সেই মানসিকতা কাটিয়ে এখন বিশ্বকাপের দিকেই পূর্ণ মনোযোগ। চলতি সপ্তাহের শুরুতে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক মৌসুম পর্যন্ত বাড়িয়েছে।’

এদিকে মাত্র দুই সপ্তাহ হলো নেইমারের পায়ে অস্ত্রোপচার করা হলেও এরইমাঝে জিম শুরু করে দিয়েছেন। বা-হাঁটুর শক্তি বাড়ানোর জন্য বিশেষ কিছু ব্যায়াম করছেন। সব কিছু ঠিক থাকলে জানুয়ারির মাসের শেষের দিকে ব্রাজিলিয়ান সেরি এ’তে সান্তোসের হয়ে মাঠে দেখা যেতে পারে তাকে।

দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে নেইমার। ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাই চলার সময় এসিএল এবং মিনিসকাস ছিঁড়ে যাওয়ায় আর মাঠে নামা হয়নি তার। দেশের হয়ে ১২৮টি ম্যাচ খেলে ৭৯ গোল নিয়ে বর্তমানে তিনি ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।


আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
কুয়াশার কারণে ফ্লাইট বিলম্ব হওয়ায় বাংলাদেশি‌ যাত্রীদের দৃ‌ষ্টি আকর্ষণ ক‌রে‌ছে মা‌লে দূতাবাস Jan 13, 2026
img
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, থাকছেন না কারা? Jan 13, 2026
img
মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার Jan 13, 2026
img
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় সেনা সদস্যদের প্রত্যাহার Jan 13, 2026
img
ম্যানইউ'র অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের এক্স অ্যাকাউন্ট হ্যাকড Jan 13, 2026
img
জ্বালানি সরবরাহ আমাদের জন্য চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হচ্ছে : অর্থ উপদেষ্টা Jan 13, 2026
img
২ হাজার টাকায় ভোট বিক্রি মানে ৫ বছরে ২শ কোটি টাকা লুট : নুসরাত তাবাসসুম Jan 13, 2026
img
এ বছর পবিত্র রমজান মাস শুরু হচ্ছে কবে? Jan 13, 2026
img
মা হচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান Jan 13, 2026
img
আসিফ নজরুলকে ধন্যবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ Jan 13, 2026
img
দুদকের আবেদনের প্রেক্ষিতে মমতাজের ৩ বাড়িসহ জমি জব্দের আদেশ Jan 13, 2026
img
জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে: খসরু Jan 13, 2026
img
হিমশিম খাচ্ছে অঙ্কুশের সিনেমা, জানালেন ‘দর্শক কেনার টাকা নেই’ Jan 13, 2026
img
আমরা এমন একটি সংসদ চাই, যেখানে মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন Jan 13, 2026
img
নওগাঁয় রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবিতে সমাবেশ Jan 13, 2026
img
টেকনাফে গুলিবিদ্ধ শিশুকে আইসিউ অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে Jan 13, 2026
কুরআনের এই অজানা বিষয় কি আপনি জানতেন? | ইসলামিক জ্ঞান Jan 13, 2026
img

সালমান শাহ হত্যা মামলা

সামিরা-ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন Jan 13, 2026
img
গানম্যান পেলেন জামায়াত আমির Jan 13, 2026
img
চতুর্থ দিনে দুপুর পর্যন্ত ২৩ জনের মনোনয়ন বৈধ করল ইসি Jan 13, 2026