কারাগারে কাটানো অভিজ্ঞতা প্রকাশ করলেন রোনালদিনহো

ভুয়া কাগজপত্র নিয়ে প্যারাগুয়েতে ঢোকায় ২০২০ সালের মার্চে রোনালদিনহোকে আটক করেছিল সে দেশের পুলিশ। ৪০ বছর বয়সী এ ব্রাজিলিয়ান তারকা ও তাঁর ভাই জাল পাসপোর্ট তৈরি করেছিলেন। যে কারণে প্যারাগুয়ের আদালত তাদের ছয় মাস জেলে থাকার শাস্তি দেয়। তবে ৩২ দিন অতিবাহিত হওয়ার পর জামিন পান ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কারাগারে কাটানো সেই সময় নিয়ে মুখ খুললেন রোনালদিনহো। কারাগারে কাটানোর সময় যেভাবে কাটতো এবং সে সময় কিভাবে ফুটবল খেলতেন এবং ভক্তদের স্বাক্ষর দিতেন সে সব নিয়ে এক স্বাক্ষাৎকারে বিস্তারিত বলেন ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।

জেলে ভয়ংকর কিছুই আশা করছিলেন রোনালদিনহো। তবে ব্রাজিলিয়ান তারকাকে অবাক করে দিয়ে আয়োজন করা হয় ফুটবল ম্যাচের। রোনাদিনহোর ভাষায়, ‘আমি ভেবেছিলাম তারা আমাকে মারবে এবং জেলখানায় সাধারণত যেসব ভয়ঙ্কর ঘটনা ঘটে, সেগুলো করবে। কিন্তু এর বদলে, তারা প্রহরীদের ডেকে ফুটবল ম্যাচের আয়োজন করল এবং আমাকে কিছু কৌশল দেখাতে বলল যেন সবাই বিনোদন পায়।



ভয়ংকর কোনো অভিজ্ঞতা নয় বরং ওই সময়টা দারুণই কেটেছিল বললেন রোনালদিনহো, ‘গ্রেফতারের পর পরের সকালে আমাদের পাঁচজনের টিম নিয়ে খেলার জন্য বের করা হয়। প্রহরীরা এবং কিছু কারারক্ষী কর্মকর্তা ক্যামেরা নিয়ে খেলা দেখার জন্য এসেছিলেন; দিনটা সবার জন্য আনন্দময় হয়ে ওঠল। আমি বলতে পারি, সেখানে কাটানো সময়টা ভালোই ছিল।’

প্যারাগুয়ের একটি ক্যাসিনো মালিক নেলসন বেলোত্তির আমন্ত্রণে রোনালদিনহো ও তার ভাই দেশটিতে যান। একটি দাতব্য সংস্থার শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার জন্য আমন্ত্রণ জানানো হয় তাদের। বিশ্বকাপজয়ী এই তারকার কাছে ব্রাজিলের পাসপোর্টও ছিল না। বছর দুই আগে তার পাসপোর্ট জব্দ করে ব্রাজিলিয়ান সরকার। লেক গুয়াইবাতে অনুমোদন না নিয়ে একটি চিনির কল বানানোয় তাকে ২৩ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। জরিমানার অর্থ দিতে না পারায় পাসপোর্ট জব্দ করা হয় রোনালদিনহোর।

টিজে/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
পাঁচ ব্যাংকের অডিটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অর্থ উপদেষ্টা Jan 13, 2026
img
হৃতিকের জন্মদিনের পার্টিতে একসঙ্গে প্রাক্তন স্ত্রী ও বর্তমান প্রেমিকা! Jan 13, 2026
হলফনামায় যা দেখালেন তাহেরী Jan 13, 2026
আইনজীবী ছাড়াই বিক্ষোভ কারীকে ফাঁসির আদেশ ইরানে! Jan 13, 2026
img
পররাষ্ট্র সচিবের সাথে সৌজন্য সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত Jan 13, 2026
img
বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি Jan 13, 2026
img
ময়মনসিংহ-১১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী মুর্শেদ আলম Jan 13, 2026
img
ইরানের শাসনব্যবস্থা কার্যত শেষের পথে : ফ্রেডরিখ মেৎস Jan 13, 2026
img
কুয়াশার কারণে ফ্লাইট বিলম্ব হওয়ায় বাংলাদেশি‌ যাত্রীদের দৃ‌ষ্টি আকর্ষণ ক‌রে‌ছে মা‌লে দূতাবাস Jan 13, 2026
img
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, থাকছেন না কারা? Jan 13, 2026
img
মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার Jan 13, 2026
img
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় সেনা সদস্যদের প্রত্যাহার Jan 13, 2026
img
ম্যানইউ'র অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের এক্স অ্যাকাউন্ট হ্যাকড Jan 13, 2026
img
জ্বালানি সরবরাহ আমাদের জন্য চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হচ্ছে : অর্থ উপদেষ্টা Jan 13, 2026
img
২ হাজার টাকায় ভোট বিক্রি মানে ৫ বছরে ২শ কোটি টাকা লুট : নুসরাত তাবাসসুম Jan 13, 2026
img
এ বছর পবিত্র রমজান মাস শুরু হচ্ছে কবে? Jan 13, 2026
img
মা হচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান Jan 13, 2026
img
আসিফ নজরুলকে ধন্যবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ Jan 13, 2026
img
দুদকের আবেদনের প্রেক্ষিতে মমতাজের ৩ বাড়িসহ জমি জব্দের আদেশ Jan 13, 2026
img
জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে: খসরু Jan 13, 2026