© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাঙ্গাইলে প্রশিক্ষণের সময় পুলিশ সদস্য গুলিবিদ্ধ

শেয়ার করুন:
টাঙ্গাইলে প্রশিক্ষণের সময় পুলিশ সদস্য গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৫ পিএম | ১৯ জানুয়ারি, ২০২৬
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের সময় গুলিতে মাসুম (১৯) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ হেডকোয়ার্টারের হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার উপপরিদর্শক (এসআই) তৌফিক উজ্জামান জানান, পুলিশে যোগদানের পর ট্রেনিংয়ে ছিলেন মাসুম। সকালে অস্ত্র চালানোর প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ হন তিনি। ঘটনার পর প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর দেখে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তাকে।

পুলিশ সূত্রে জানা যায়, ট্রেনিং সেন্টারে সকালে অস্ত্র চালানো প্রশিক্ষণের সময় অন্য এক প্রশিক্ষণার্থীর চায়না রাইফেলের গুলি মিস ফায়ার হয়ে তার পিঠে বিদ্ধ হয়। গুলিটি বুকের পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এসকে/টিকে

মন্তব্য করুন