© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় আইনজীবীর বাসা থেকে উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি

শেয়ার করুন:
কুমিল্লায় আইনজীবীর বাসা থেকে উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৭ পিএম | ২২ জানুয়ারি, ২০২৬
কুমিল্লা শহরের টমছম ব্রিজ এলাকায় ছিনতাই ও চুরিবিরোধী নিয়মিত চেকপোস্ট চলাকালে এক যুবকের কাছ থেকে চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধারের পর তার দেওয়া তথ্যে একটি বাসা থেকে বিদেশি পিস্তলসহ দুইটি ম্যাগাজিন ও আরও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এই সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয় কুমিল্লা জজকোর্টের সহকারী জেনারেল প্রসিকিউটর অ্যাডভোকেট কে আই এম মাসুদুল হক মাসুমকে।

কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম অস্ত্র উদ্ধারে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথমে গ্রেফতারকৃত আসামি হলেন কুমিল্লা ধর্মপুর এলাকার মো. আরিফুর রহমান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে কুমিল্লা জেলা কোতোয়ালী থানাধীন ইপিজেড ফাঁড়ির পুলিশের একটি টিম টমছম ব্রিজ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করে। এসময় আরিফ নামে এক যুবককে হেঁটে আসতে দেখে সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে একটি চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আরিফের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। একইসঙ্গে তার মোবাইল ফোন পরীক্ষা করেও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এতে অস্ত্রের সন্ধান মেলে বলে জানায় পুলিশ।

আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এবং ইপিজেড ফাঁড়ির যৌথ পুলিশ টিম কুমিল্লা ইবনে তাহমিয়া স্কুলের পূর্ব পাশে চারতলা ভবনের নিচতলায় অ্যাডভোকেট মাসুমের বাসায় অভিযান চালায়। অভিযানে মাসুমের বেডরুম থেকে ৫ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং আলাদা একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

টিজে/টিএ 

মন্তব্য করুন