© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন:
কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৫ পিএম | ০২ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন নির্বাচনে কেন্দ্র দখল বা এ ধরনের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে কেউ যদি কেন্দ্র দখল করে বা দখলের চেষ্টা করে, তাকে কোনও ছাড় নয়। এবার সে যেই হোক। প্রয়োজনে নির্বাচনের পরে হলেও তাকে ধরে আনা হবে। 

নির্বাচন সুষ্ঠ হবে জানিয়ে মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রশাসনসহ যারা দায়িত্ব পালন করবে, তাদের সেই নির্দেশনা দেয়া হয়েছে। কোথাও কোনও অপৃতিকর ঘটনার খবর পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেরপুরের ঝিনাইগাতির মতো অবস্থা যেনো আর কোথাও না ঘটে, সে লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অবৈধ এবং লুট হওয়া অস্ত্র বাহিরে রয়েছে স্বীকার করে উপদেষ্টা বলেন, অস্ত্র উদ্ধারেও চেষ্টা চলছে।

এসএস/এসএন

মন্তব্য করুন