নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ২৫ দিনে ১৭৬ মামলা ও ১৮ লাখ জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রতিযোগিতা চলছে। গত ২৫ দিনে বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের সমর্থকদের ২৭৬টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় মোট ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে বিধি ভঙ্গের অভিযোগে মামলা হয়েছে ১৭৬টি।

সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, গত ২৩ জানুয়ারি ছয়টি আসনে মাত্র তিনটি মামলার বিপরীতে সর্বোচ্চ ২ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি একদিনেই আটটি মামলায় ৭২ হাজার ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

ইসি সচিবালয় জানিয়েছে, মূলত মিছিল-সভা, পোস্টার ও বিলবোর্ড সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের কারণেই এই দণ্ড দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

তালিকায় দেখা গেছে, পঞ্চগড়-২ আসনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে ‘রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৭ (গ) ধারা লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১৩ (গ) বিধি ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে দেশের অন্যান্য আসনেও নিয়মিত জরিমানা ও মামলা দায়ের করা হচ্ছে।

প্রতিবেদনে উঠে এসেছে, মাদারীপুর-৩ আসনের হোসেনপুর ও বন্দরবাড়ী ইউনিয়নে টহল ও প্রচারণা চালানোর সময় বিধি ভঙ্গের দায়ে ৫শ টাকা করে জরিমানা ও একটি মামলা করা হয়েছে। সাধারণ চিত্রের অনেক ক্ষেত্রে প্রার্থীর প্রতিনিধিদেরও প্রতীকী জরিমানা (যেমন : ৫শ টাকা) করে সতর্ক করা হচ্ছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টার ও বিলবোর্ড অপসারণসহ আচরণবিধি প্রতিপালনে সারা দেশে নিয়মিত টহল ও প্রচারণা চালানো হচ্ছে। ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রার্থীদের আইনের আওতায় আনতে কমিশনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সমন্বয় কমিটির তথ্যমতে, যেসব আসনে আচরণবিধি ভঙ্গের প্রবণতা বেশি, সেখানে নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে জনসভা ও দেয়াল লিখনের ক্ষেত্রে বিধিমালা ২০২৫-এর কঠোর প্রয়োগ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি দুই তারকা শাহনাওয়াজ ও সাবিনা! Feb 02, 2026
img
অবশেষে স্বামীকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী লাইবা খান Feb 02, 2026
img
সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়ারই অংশ: নিরাপত্তা উপদেষ্টা Feb 02, 2026
img
শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম Feb 02, 2026
তারেক রহমানকে নিয়ে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 02, 2026
জাঁকজমক নয়, শান্তিপূর্ণ বিয়ে উদয়পুরে Feb 02, 2026
img
হালকা সাজে নান্দনিক লুকে নজর কাড়লেন সাবিলা Feb 02, 2026
img
‘চায়ের আড্ডা’য় তরুণ-তরুণীদের সঙ্গে জাইমা রহমান Feb 02, 2026
img
তারা বগলের তলে ঋণখেলাপি রেখে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বিকেলেও স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৪২৪ টাকা Feb 02, 2026
img
আমরা হিন্দু-মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ চাই না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন : জামায়াত আমির Feb 02, 2026
img
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার Feb 02, 2026
img
টানা তিন দফায় দেশের বাজারে কমলো রুপার দাম! Feb 02, 2026
img
‘বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে’ Feb 02, 2026
img
মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন ১০ টাকার নোট Feb 02, 2026
img
সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ Feb 02, 2026
img
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ Feb 02, 2026
img
পবিত্র শবেবরাত আমাদের জীবনে আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ : প্রধান উপদেষ্টা Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত রানির ‘মর্দানি ৩’ Feb 02, 2026