© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

শেয়ার করুন:
ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪১ এএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শীতের তীব্রতা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দিনের তাপমাত্রা বাড়তে পারে। সেই সঙ্গে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া। এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ। 

এমকে/টিকে

মন্তব্য করুন