বড় পরিসরে আসছে 'লোকাহ ২'
ছবি: সংগৃহীত
১০:২৮ এএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
ফ্র্যাঞ্চাইজিটির ভক্তদের জন্য সুখবর। ‘লোকাহ ২’ ছবির কাজ আনুষ্ঠানিকভাবে শুরুর প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। চলতি বছরের শেষ দিকেই শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে এবং মুক্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০২৭ সালের গ্রীষ্মকাল। এই আপডেট থেকেই স্পষ্ট, প্রাথমিক প্রস্তুতির কাজ ধাপে ধাপে এগোচ্ছে এবং আগের কিস্তির তুলনায় অনেক বড় পরিসরে নির্মিত হতে যাচ্ছে ছবিটি।

প্রথম কিস্তি ‘লোকাহ’ দর্শকমহলে শক্ত অবস্থান তৈরি করায় দ্বিতীয় পর্ব ঘিরে প্রত্যাশাও তুঙ্গে। নির্মাতাদের লক্ষ্য, গল্পের জগৎকে আরও বিস্তৃত করা, ঝুঁকি ও উত্তেজনার মাত্রা বাড়ানো এবং আগের চেয়ে আরও বড় পর্দার অভিজ্ঞতা উপহার দেওয়া। শুটিং শুরুর সময় ঘনিয়ে এলে অভিনয়শিল্পী তালিকা, নির্মাণ ব্যয় এবং কাহিনির বিস্তার নিয়ে বিস্তারিত তথ্য সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে।
এমকে/এসএন