© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবা চলে যাওয়ার পর আপনি আগলে রেখেছিলেন: প্রিয়াংকা

শেয়ার করুন:
বাবা চলে যাওয়ার পর আপনি আগলে রেখেছিলেন: প্রিয়াংকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১১ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
নেপালের প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সুনীল থাপা মারা যাওয়ায় ভেঙে পড়েছেন দেশিগার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তার মৃত্যুতে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী।

নেপালি ভাষায় একাধিক সিনেমায় অভিনয় করেছেন সুনীল থাপা। এর পাশাপাশি তিনি অভিনয় করেছেন অজস্র হিন্দি সিনেমাতেও। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয়াংকা চোপড়া অভিনীত ‘মেরি কম’ সিনেমায় অভিনেত্রীর কোচের চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল। তার মৃত্যুতে আবেগঘন প্রিয়াংকা। অভিনেত্রীর বাবার প্রয়াণে যেভাবে তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সুনীল থাপা, জানালেন সে কথাও।



পর্দার শিক্ষকের প্রয়াণে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রিয়াংকা চোপড়া। সেখানে অভিনেত্রী লিখেছেন, আপনি চিরকাল আমার কোচ স্যার হয়ে থাকবেন। যখন আমি সবেমাত্র বাবাকে হারিয়েছি, তখন আপনি আমাকে আগলে রেখেছিলেন। আমাকে ভালোবেসেছিলেন। অনেক কঠিন দিন পার করতে সাহায্য করেছিলেন, যা হয়তো বুঝতেই পারিনি। সুনীলের হাসি আর স্নেহের আলিঙ্গন চিরকাল তার স্মৃতির অংশ হয়ে থেকে যাবে বলেও জানান অভিনেত্রী।

উল্লেখ্য, অভিনেতা সুনীল থাপার দীর্ঘ কর্মজীবনে প্রায় ৩০০-এর কাছাকাছি নেপালি সিনেমায় অভিনয় করেছেন। বলিউডে তার আত্মপ্রকাশ হয় ১৯৮১ সালে কমল হাসান ও রতি অগ্নিহোত্রী অভিনীত ‘এক দুজে কে লিয়ে’ সিনেমার মাধ্যমে। তারপর ‘আজ কি আওয়াজ’, ‘মানব হত্যা’-র মতো সিনেমায় কাজ করেছেন এ বর্ষীয়ান অভিনেতা। এ ছাড়া ভোজপুরি সিনেমাতেও কাজ করেছেন সুনীল থাপা। ‘মেরি কম’ সিনেমায় রঞ্জিৎ সিংয়ের চরিত্র এখনো দর্শকমনে গেঁথে আছে। শেষবার তাকে দেখা যায় ‘ফ্যামিলি ম্যান ৩’ সিরিজে।

এবি/টিএ

মন্তব্য করুন