© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমার জীবনে কোনো কিছুই ঠিকঠাক চলছে না: ইমরান খান

শেয়ার করুন:
আমার জীবনে কোনো কিছুই ঠিকঠাক চলছে না: ইমরান খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড অভিনেতা ইমরান খান ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে রাজকীয় অভিষেকের পর রাতারাতি তারকা বনে গিয়েছিলেন। কিন্তু সাফল্যের শিখরে থাকা অবস্থাতেই হঠাৎ যেন মিলিয়ে যান রূপালি পর্দা থেকে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে রূপালি জগৎ থেকে দূরে থাকা এই অভিনেতা এবার প্রকাশ করলেন তার আড়ালে যাওয়ার নেপথ্য কারণ।

সম্প্রতি ‘টাইমস অফ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান নিজের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, বিবাহবিচ্ছেদ এবং দীর্ঘদিনের মানসিক লড়াই নিয়ে খোলামেলা কথা বলেছেন।

ইমরান জানান, তার এই বিরতি কোনো সাময়িক সিদ্ধান্ত ছিল না বরং এটি ছিল জীবনকে নতুন করে চেনার এক প্রক্রিয়া। তার কথায়, ‘আমি বুঝতে পেরেছিলাম যে আমার জীবনে কোনো কিছুই ঠিকঠাক চলছে না। এটা ছিল আমার জন্য একটা ‘ওয়েক-আপ কল’ বা জেগে ওঠার ডাক।’



নিজের মানসিক স্বাস্থ্যের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি শরীরের অসুস্থতার উদাহরণ টেনে আনেন। ইমরান বলেন, ‘শারীরিক কোনো সমস্যা হলে আমরা যেমন খাদ্যাভ্যাস বদলে ফেলি বা সেদ্ধ শাকসবজি খাওয়া শুরু করি, আমার মানসিক সমস্যার ক্ষেত্রেও বিষয়টি তেমনই ছিল। আমাকে সচেতন হতে হয়েছিল যে আমি ভালো নেই।’

তিনি আরও বলেন, ‘আমি নিজেকে খুব শান্ত ও সহজ-সরল মানুষ বলে মনে করতাম। কিন্তু পরে বুঝতে পারলাম, আমি আসলে তেমনটা নই। সেই সময় আমি মানুষের সঙ্গে যে আচরণ করছিলাম, তা আমার প্রকৃত সত্তার সঙ্গে মিলছিল না। আমি অনেক ভয় আর উদ্বেগ নিজের মধ্যে চেপে রেখে সবার সঙ্গে মিশতাম। বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে আমি সম্পূর্ণ বিপরীত অবস্থায় ছিলাম।’

উল্লেখ্য, আমির খানের ভাগ্নে ইমরান খান ২০০৭ সালে বলিউডে পা রাখেন। ‘জানে তু ইয়া জানে না’ কিংবা ‘দিল্লি বেলি’-র মতো কাল্ট ক্লাসিক সিনেমা উপহার দিলেও পরবর্তী সময়ে তার বেশ কিছু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ক্যারিয়ারের এই ওঠানামা এবং ব্যক্তিগত জীবনের জটিলতা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।

এসকে/টিকে

মন্তব্য করুন