© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'সব দোষ আমার, মাথা পেতে নিলাম', শ্রেয়ার অনুযোগে কী জবাব দিলেন জয়জিৎ?

শেয়ার করুন:
'সব দোষ আমার, মাথা পেতে নিলাম', শ্রেয়ার অনুযোগে কী জবাব দিলেন জয়জিৎ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৪ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
টলিপাড়ায় এখন যেন একের পর এক সম্পর্ক ভাঙনের খবর। সেই তালিকাতেই গত বছরের ১২ ডিসেম্বর নিজের দাম্পত্য জীবনে বিরতির কথা জানান অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। প্রথমে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও, পরে তিনি স্বীকার করেন যে তাঁদের সম্পর্কে ছেদ পড়েছে।

বিচ্ছেদের পরই জয়জিৎ-এর স্ত্রী শ্রেয়া একাধিক অভিযোগ তোলেন প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। তাঁর দাবি, ভালো ব্যবহার না করা থেকে শুরু করে মাঝরাতে বাড়ি ছেড়ে চলে যেতে বলা—সবই সহ্য করতে হয়েছে তাঁকে। যদিও শ্বশুরবাড়ির অন্য সদস্যদের অবদান অস্বীকার করেননি শ্রেয়া। সংবাদমাধ্যমে তিনি বলেন, “আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার পর ও একবারও বলেনি ফিরে আসতে। ওর জীবন খুব রঙিন ছিল, ভুলেই গিয়েছিল ওর একটা সংসার আছে। আমি অনেক চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখার, কিন্তু পারিনি।”

শ্রেয়ার এই অভিযোগ প্রসঙ্গে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমার সন্তানের মা যদি আমার নামে এই অভিযোগ এনে থাকেন, তাহলে আমি মাথা পেতে নিলাম। আমি একজন খারাপ মানুষ—এই কথাও স্বীকার করে নিচ্ছি। সব দোষ আমি মাথা পেতে নিচ্ছি।”



তিনি আরও জানান, “যখন আমরা একসঙ্গে ছিলাম, তখন কথা বলে সিদ্ধান্ত নেওয়া যেত। এখন আর আমরা একসঙ্গে নেই, আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাই এই নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি করতে চাই না। ওর যদি মনে হয় আমি ভুল করেছি, তাহলে আমার আর কিছু বলার নেই।”

সন্তান প্রসঙ্গে জয়জিৎ বলেন, “ছেলের কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু ও এখন অনেকটাই বড়। নিজেকে সামলাতে পারে। এখন আমার একমাত্র লক্ষ্য আমার সন্তানকে মানুষ করা। এর বাইরে আমার জীবনে আর কিছু নেই। আমার নামে যা বলা হচ্ছে, আমি মাথা পেতে নিচ্ছি।”

এই বক্তব্যের পর টলিপাড়ায় নতুন করে শুরু হয়েছে আলোচনা—বিচ্ছেদের পরও সংযম আর দায়িত্ববোধই কি জয়জিৎ-এর সবচেয়ে বড় অবস্থান? 

টিজে/টিএ 

মন্তব্য করুন