পিকলবল খেলায় হঠাৎ মাটিতে লুটে পড়লেন আমির খান!
ছবি: সংগৃহীত
০৩:৫১ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলিউড সুপারস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খানের একটি ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের একটি স্পোর্টস ক্লাবে পিকলবল কোর্টে র্যাকেট খেলতে গিয়ে হঠাৎই মাটিতে পড়ে যান অভিনেতা।
পিকলবল কোর্টে র্যাকেট খেলার সময় মাটিতে পড়ে যান আমির (মাঝে)।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, প্রথমদিকে প্রতিপক্ষের সঙ্গে ভালোই খেলছিলেন আমির। কিন্তু হঠাৎই ছুটে আসা একটি বল ডেলিভার করতে গিয়ে আকস্মিক মাটিতে লুটে পড়েন তিনি।
তবে মাটিয়ে পড়ে গেলেও নিয়ন্ত্রণ হারাননি আমির। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে গিয়ে কারো সাহায্য ছাড়াই দ্রুত উঠে পড়েন আমির। ঠোঁটে চওড়া হাসি দিয়ে ব্যথাকে একপাশে সরিয়ে বয়সকে বুড়ো আঙুল দেখান এ বলিউড তারকা।

এরপর স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে আবারও কোর্টে দেখাতে শুরু করেন অসাধারণ পারফরম্যান্স। এ মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসার বন্যায় ভাসছেন নায়ক।
ব্যক্তিজীবনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সুন্দ মুহূর্ত পার করছেন আমির খান। বলিউডে এখন তার অভিনীত সিনেমা খুব কম। তাকে সর্বশেষ দেখা যায় 'সিতারে জমিন পার' সিনেমায়।
বর্তমানে একাধিক সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তবে বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন নিজের প্রযোজিত সিনেমা ‘একদিন’ নিয়ে। এ সিনেমায় সাই পল্লবীর সঙ্গে জুটি গড়বেন আমিরপুত্র জুনায়েদ খান।
এমকে/এসএন