© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাইফকে বিয়ে করতে নাম বদলান অমৃতা, আর কী কী হয়েছিল সেদিন?

শেয়ার করুন:
সাইফকে বিয়ে করতে নাম বদলান অমৃতা, আর কী কী হয়েছিল সেদিন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০১ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের ঝলমলে আলোর নীচে বহু সম্পর্কই সময়ের সঙ্গে ফিকে হয়ে যায়, তবু কিছু গল্প থেকে যায় আলোচনার কেন্দ্রেই। সাইফ আলি খান ও অমৃতা সিং-এর সম্পর্ক তেমনই এক অধ্যায়, যা বিচ্ছেদের বহু বছর পরও কৌতূহলের খোরাক জোগায়। বয়সের ব্যবধান, ধর্মের ভিন্নতা সব মিলিয়ে এক সময় তাঁদের বিয়ে ঘিরে কম বিতর্ক হয়নি। তবে সম্প্রতি তাঁদের নিকার দিনের অজানা কিছু মুহূর্ত সামনে আসতেই সেই পুরনো গল্পে আবার নতুন করে আলো পড়েছে।



পোশাকশিল্পী আবু জানি ও সন্দীপ খোসলা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সম্পর্কের সাত থেকে আট মাসের মধ্যেই হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সাইফ। অমৃতা তখন কিছুটা দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তেই সিলমোহর পড়ে। ধর্ম পরিবর্তনের জন্য কখনওই অমৃতাকে চাপ দেননি সাইফ, তবু নিকার আয়োজন হয়েছিল দুই পরিবারের ঐতিহ্যকে সম্মান জানিয়েই। সেই দিন উপস্থিত ছিলেন এক মৌলবী এবং এক শিখ পণ্ডিত, দুই ধর্মের প্রতিনিধিত্ব যেন একসঙ্গেই মিলেছিল সেই আয়োজনে।

নিকানামায় সাক্ষী হিসেবেও সই করেছিলেন আবু ও সন্দীপ। অমৃতা সেদিন মায়ের গয়নায় সেজেছিলেন, আর সাইফের পরনে ছিল গলাবন্ধ শেরওয়ানি। অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে মৌলবী অমৃতার নতুন নামকরণ করেন। তাঁর নাম রাখা হয় ‘আজিজা’। এই নাম বদলের ঘটনা তখন প্রকাশ্যে আসেনি, বহু বছর পর সেই স্মৃতিই উঠে এসেছে নতুন করে। যদিও সম্পর্কের পথ শেষ পর্যন্ত দীর্ঘ হয়নি, দুই হাজার চার সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা, তবু নিকার দিনের সেই স্মৃতিগুলো আজও রয়ে গেছে আলোচনার পাতায়।

পিআর/টিকে

মন্তব্য করুন