© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেতামন্ত্রীদের প্রভাব খাটিয়ে গানে সুযোগ চাইছে, রেগে আগুন বিশাল!

শেয়ার করুন:
নেতামন্ত্রীদের প্রভাব খাটিয়ে গানে সুযোগ চাইছে, রেগে আগুন বিশাল!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৫ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের সঙ্গীতমহলে এবার সরগরম মন্তব্যে উত্তাপ ছড়ালেন বিশাল দাদলানী। তিনি কড়া ভাষায় জানিয়ে দিলেন, যেসব নতুন সঙ্গীতশিল্পী নিজের পরিচিত বা নেতামন্ত্রীর প্রভাব খাটিয়ে গান বা কাজের সুযোগ চাইবেন, তাঁদের প্রতি তাঁর কোনও সম্মান নেই। এমন চেষ্টা করলে শুধু গান গাওয়ার সুযোগ হারাবেন না, সঙ্গে দেখা করারও সম্ভাবনা থাকবে না বলে স্পষ্ট করেছেন তিনি।



সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বক্তব্য প্রকাশ করে বিশাল পরামর্শ দিয়েছেন নতুন প্রতিভাদের জন্য। তিনি লেখেন, কোনো মন্ত্রী বা তার সহযোগীকে ব্যবহার করে গানে সুযোগ চাওয়ার চেষ্টা করলে তা তার কাজের জন্য কোনো সহায়ক হবে না। ইতিমধ্যেই যে এই ধরনের চেষ্টা হয়েছে, সেই মন্ত্রী এবং সংশ্লিষ্ট সঙ্গীতশিল্পী দু’জনকেই তিনি ব্লক করেছেন। তিনি বলেন, ভাল গান গাইলেও সেই শিল্পীর সঙ্গে আর কোনও আগ্রহ থাকবে না।

বিশাল বার্তা দিয়েছেন, প্রতিভা এবং কঠোর পরিশ্রম ছাড়া সঙ্গীতজগতে সাফল্য সম্ভব নয়। নিজের গুণের ওপর ভরসা রাখার গুরুত্বের কথা তিনি অনেকবার উল্লেখ করেছেন। তাঁর মতে, ধৈর্য্য ধরে দক্ষতা ও পরিশ্রম করলে সঠিক সময়ে প্রকৃত প্রতিভা নিজের জায়গা করে নেবে। প্রভাবশালীদের সাহায্য নিয়ে এগোতে চাওয়ার মানে, নিজের কুশলতার প্রতি আস্থা রাখেন না বলেই তিনি এই কঠোর মন্তব্য করেছেন।

পিআর/টিকে


মন্তব্য করুন