© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

না ফেরার দেশে শিল্পী ভাস্কর শংকর কুমার ধর

শেয়ার করুন:
না ফেরার দেশে শিল্পী ভাস্কর শংকর কুমার ধর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৯ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
চলে গেলেন লোকশিল্পের অন্যতম শিল্পী ভাস্কর শংকর কুমার ধর। পুরন ঢাকার ঐতিহ্যবাহী তাঁতীবাজারের পান্নিটোলার পৈতৃক বাড়িতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

ভাস্কর শংকর কুমার ধর তার সুদীর্ঘ শিল্প-জীবনে একাধারে মৃত্তিকা (প্রতিমাশিল্প), ধাতু ও কাঠশিল্পের একজন অনন্য শিল্পী হিসেবে শিল্পপ্রেমিক ও বোদ্ধাদের কাছে সমাদৃত।

ধাতুশিল্পে তার দক্ষতা নিয়ে বিখ্যাত শিল্পকলাবিদ হেনরি গ্লাসির বইয়ে সচিত্র তথ্য সন্নবেশিত হয়েছে। দেশে-বিদেশে বহু প্রদর্শনীতে তার শিল্পকর্ম প্রশংসিত হয়েছে।

তরুণ বয়সে বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাসের আমন্ত্রণে বিলেতে এবং ইউরোপের অন্যান্য দেশে তিনি বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের প্রশিক্ষক হিসেবে গুডউইল অ্যাম্বাসাডরের দায়িত্ব পালন করেছেন।

বহু বছর ধরে তার কাছে সংরক্ষিত মুক্তিযুদ্ধের এবং বিভিন্ন লোক-ঐতিহ্যবাহী প্রদর্শনীর বিভিন্ন কাগজি স্মারক-উপাদান ২০২১ সালের আগস্ট মাসে নিদর্শন হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরকে উপহার দেনন।

সুবিধামতো সময়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে তিনি তার তৈরি বিভিন্ন শিল্পকর্ম সমন্বয়ে একটি একক প্রদর্শনীর আয়োজন করার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
ভাস্কর শংকর ধরের কন্যা ডা. শতভিষা ধর জানিয়েছেন, আজ দুপুরে পোস্তগোলা শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

এমআর/এসএন 

মন্তব্য করুন