© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তৈরি হচ্ছে ‘ভাগাম ভাগ ২’, বাদ পড়লেন গোবিন্দ!

শেয়ার করুন:
তৈরি হচ্ছে ‘ভাগাম ভাগ ২’, বাদ পড়লেন গোবিন্দ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩২ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
দুই দশক আগের হাস্যরস আর দৌড়ঝাঁপে ভরা সেই ছবির স্মৃতি এখনও টাটকা দর্শকের মনে। সেই জনপ্রিয় ছবির দ্বিতীয় পর্ব তৈরির খবর সামনে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে চলচ্চিত্রমহলে। তবে নতুন কিস্তির আনন্দের মাঝেই উঠে এসেছে বড় বদলের ইঙ্গিত এবার নাকি দেখা যাবে না গোবিন্দকে। আর এই খবর ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা।

প্রথম ছবিতে অক্ষয় কুমার, গোবিন্দ এবং পরেশ রাওয়ালের ত্রয়ী দর্শকদের মন জয় করেছিল সহজাত হাস্যরস আর অভিনয়ের রসায়নে। কিন্তু দ্বিতীয় অধ্যায়ে সেই পরিচিত সমীকরণ ভেঙে যাচ্ছে বলেই জানা যাচ্ছে। পরেশ রাওয়াল নিজেই জানিয়েছেন, নতুন ছবিতে একেবারে ভিন্ন যুগলবন্দি দেখতে পাবেন দর্শক। গোবিন্দের জায়গায় নাকি যোগ দিচ্ছেন মনোজ বাজপেয়ী। তবে কেন এই পরিবর্তন, সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি।



এই সিদ্ধান্তের নেপথ্যে ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক বিতর্ক রয়েছে কি না, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। গত কয়েক মাসে গোবিন্দকে ঘিরে পারিবারিক টানাপোড়েন ও মন্তব্য নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। অনেকের ধারণা, সেই পরিস্থিতিই হয়তো প্রভাব ফেলেছে ছবির কাস্টিংয়ে। যদিও এ বিষয়ে গোবিন্দ নিজে সরাসরি কোনও মন্তব্য করেননি, বরং বিভিন্ন অভিযোগের জবাব দিয়ে গেছেন নিজের মতো করে।

নতুন ছবির প্রস্তুতি এগোলেও তাই এক ধরনের নস্টালজিয়া আর কৌতূহল পাশাপাশি হাঁটছে। পুরনো হাসির দল ভেঙে নতুন মুখের আগমন দর্শকের কাছে সেটাই এখন সবচেয়ে বড় চমক। প্রশ্ন একটাই, পরিচিত রসায়ন ভেঙে নতুন সমীকরণ কতটা গ্রহণ করবে দর্শক, তার উত্তর মিলবে পর্দা উঠলেই।

পিআর/টিকে

মন্তব্য করুন