© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে থাকছেন দিব্যজ্যোতি!

শেয়ার করুন:
মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে থাকছেন দিব্যজ্যোতি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৭ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ছোটপর্দার পরিচিত মুখ দিব্যজ্যোতি দত্ত গত বছর বড়পর্দায় অভিষেক ঘটিয়েছেন। সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শ্রী চৈতন্যের ভূমিকায় তার অভিনয় দর্শকের নজর কেড়েছিল। প্রথম ছবিতেই দর্শক ও সমালোচকের প্রশংসা পেয়েছেন দিব্যজ্যোতি। তারপর থেকেই প্রশ্ন ছিল, তিনি পরবর্তী কোন ছবিতে বড়পর্দায় ফিরবেন এবং কী ধরনের চরিত্রে দেখা যাবে তাকে।

এই কৌতূহল এবার নতুন মোড় নিল। মহুয়া রায়চৌধুরীর বায়োপিক ‘গুন গুন করে মহুয়া’তে শোনা গিয়েছিল, দিব্যজ্যোতিকে দেখা যাবে। যদিও পরে অভিনেতা নিজেই স্পষ্ট করেছেন যে তিনি ছবিতে অভিনয় করছেন না। তবে ক্যামেরার নেপথ্যে কাজ করছেন তিনি। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সোহিনী ভৌমিক এবং দিব্যজ্যোতি কাজ করছেন অবজার্ভার হিসেবে।



দিব্যজ্যোতি জানান, ক্যামেরার সামনে বহু কাজ করেছেন, এবার তিনি চাইছেন ক্যামেরার পিছন থেকে পুরো প্রক্রিয়াটি বোঝার। অভিনয়কে আরও ভালোভাবে আয়ত্ত করতে এবং সিনেমার বিভিন্ন দিককে পর্যবেক্ষণ করতে তিনি অবজার্ভার হিসাবে কাজ করতে চাইছেন। প্রযোজক রানা সরকারও তার এই প্রস্তাবে সম্মত হয়েছেন। লুক সেট থেকে প্রি-প্রোডাকশনের সমস্ত কাজেই উপস্থিত ছিলেন দিব্যজ্যোতি এবং শুটিং চলাকালীনও থাকবেন।

অভিনেতা নিশ্চিত করেছেন, ভবিষ্যতে পরিচালক হওয়ার ইচ্ছে নয়। তিনি বলেন, পরিচালনা করতে যে দক্ষতা লাগে, তা তার নেই। বরং অবজার্ভার হিসাবে কাজ করে অভিনয়কে আরও শক্তিশালী করতে চান। এই সিদ্ধান্ত তার ক্যারিয়ারের প্রতি দায়বদ্ধতা ও অভিনয় শিল্পকে আরও গভীরভাবে বোঝার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

দিব্যজ্যোতির এই নতুন অভিজ্ঞতা বড়পর্দায় তার উপস্থিতি ও অভিনয় শৈলীর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে যাচ্ছে। দর্শকরা অপেক্ষায় আছেন, তিনি ক্যামেরার পিছন থেকে কীভাবে অভিনয়কে আরও সমৃদ্ধ করবেন।

পিআর/টিকে


মন্তব্য করুন