আদালতে পরীমনির সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য
ছবি: সংগৃহীত
০৭:৫৮ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় আলোচিত নায়িকা পরীমনির সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৯ আগস্ট ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালত এই তারিখ ধার্য করেন।

এর আগে, ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলমের নাম উল্লেখ করে ছয় জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমণি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচ জনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ, বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়।
২০২২ সালের ১৮ মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ওই বছরের ২৯ নভেম্বর পরীমণির সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
এসএন