এবার একজনের ভোট আরেকজনের দেওয়ার সম্ভাবনা খুব কম: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত
১১:১০ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের নির্বাচনে একজনের ভোট অন্য কেউ দিয়ে দেওয়ার সুযোগ খুবই সীমিত। বৃহস্পতিবার রাজধানীর একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার প্রত্যাশা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ভোটগ্রহণ প্রক্রিয়ায় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে একজন ভোটারের ভোট অন্য কেউ দিতে না পারে।
তবে তিনি স্বীকার করেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে। সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে বলেও জানান তিনি।
এসএস/টিএ