চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ
ছবি: সংগৃহীত
১১:১৭ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ। কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা, মোহাম্মদ আতাউর রহমান জানান, তার কেন্দ্রে ২২৫১টি ভোটের মধ্যে প্রথম দুই ঘণ্টায়, ৪০০ জন তাদের ভোট প্রদান করেছেন।
এর আগে পৌরসভার শেহালা কলোনি এলাকায় সেহালা জগদীশ রায় চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টায় গিয়ে দেখা যায় নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি। কেন্দ্রেটিতে ভোটার সংখ্যা বেশি হওয়ায় স্থায়ী ভোট কক্ষের বাইওে অস্থায়ী ভোটকক্ষ নির্মাণ করে চলছে ভোটগ্রহণ।
অন্যদিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল কাদের জানান, প্রথম দুই ঘণ্টায় এ কেন্দ্রে প্রায় ১৭ শতাংশ ভোট পড়েছে।
এছাড়াও একই উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়, মনাকষা মাদ্রাসা সংলগ্ন সরকার প্রাথমিক বিদ্যালয়, মনাকষা হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয়, এ ভোটকেন্দ্র গুলোর স্ব-স্ব প্রিজাইডিং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ১৮-২০ শতাংশ ভোট পড়েছে প্রথম দুই ঘণ্টায়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
এসএস/টিএ