© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার ১২টি আসনে কারা এগিয়ে?

শেয়ার করুন:
ঢাকার ১২টি আসনে কারা এগিয়ে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১২ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
রাত ১১টা পর্যন্ত ঘোষিত কেন্দ্রগুলোর প্রাথমিক ফলাফলে জানা গেছে, ঢাকা–৬ আসনে ১০১টি কেন্দ্রের মধ্যে ২২টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯৩৫ ভোট। এই কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন।

ভোট পড়েছে ২৮ হাজার ৯৫১। ভোট পড়ার হার ৯ দশমিক ৯১।

ঢাকা-১ আসনে বিএনপি প্রার্থী খোন্দকার আবু আশফাক পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪০২টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মাদ নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯১০ ভোট।

ঢাকা-২ আসনে ২৬টি কেন্দ্রে ৪৬ হাজার ৬৯২ ভোট দিয়েছেন। এর মধ্যে বাতিল হয়েছে ৬৭৫ টি ভোট। এসব কেন্দ্রে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আমানউল্লাহ আমান ৩৩ হাজার ৭১৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর কর্নেল (অব.) আব্দুল হক ১২ হাজার ১০৯টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম ৮৬৭টি ভোট পেয়েছেন।

ঢাকা-৩ আসনে মোট কেন্দ্র ১২৬টি। এর মধ্যে ৪০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় পেয়েছেন ৩৪ হাজার ৭৭০ ভোট।

অন্যদিকে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী শাহিনূর ইসলাম পেয়েছেন ২৫ হাজার ৬৯৯ ভোট। বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা হলে চূড়ান্ত চিত্র পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঢাকা-৪ আসনে মোট ১১৬টি কেন্দ্রের মধ্যে ৪টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন পেয়েছেন ২ হাজার ৩৪৩ এবং বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন ২ হাজার ২৯৬ ভোট। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। এখানে প্রদত্ত ভোটের সংখ্যা ৫ হাজার ৮৯ (১ দশমিক ৪০ শতাংশ)।

ঢাকা-৭ আসনে ১৬৫টি কেন্দ্রের মধ্যে ১৬টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের প্রার্থী মো. এনায়াত উল্লাহ পেয়েছেন ৯ হাজার ৬২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হামিদুর রহমান ৯ হাজার ৩৯৭ ভোট।

এই কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৭৮ জন। ভোট পড়েছে ২১ হাজার ১৬৪, যা মোট ভোটারের ৪ দশমিক ৪১ শতাংশ।

ঢাকা-১১ আসনে ১৬৩টি কেন্দ্রের মধ্যে ৩২টির ফলাফলে এগিয়ে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসব কেন্দ্রে তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১৬ হাজার ৮৫৭। এসব আসনে বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ১৫ হাজার ৪০০ ভোট।

ঢাকা-১৩ আসনে রাত ১১টা পর্যন্ত পাওয়া ১২টি কেন্দ্রের বেসরকারি ও প্রাথমিক ফলাফলে দেখা গেছে, মামুনুল হক পেয়েছেন ৭ হাজার ৩৭১ ভোট। তার ঠিক পেছনেই ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজাজ্জ ৭ হাজার ৩৬৮ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১৩ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন।

ঢাকা-১৫ আসনের (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট, ডিএনসিসি ওয়ার্ড ১৬) ৬৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ৪১ হাজার ৩৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৩০ হাজার ৩২৬ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন।

ঢাকা-১৭ আসনের ১২৫টি কেন্দ্রের মধ্যে ১৬টির ফলাফলে এগিয়ে আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব কেন্দ্রে তিনি পেয়েছেন ৮ হাজার ৪৫৪ ভোট। এসব আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬ হাজার ২০৫ ভোট।

ঢাকা-১৮ আসনের ২১৯টি কেন্দ্রের মধ্যে ৩৪টির ফলাফলে এগিয়ে আছেন বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি পেয়েছেন ২০ হাজার ৮৩৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরিফুল ইসলাম পেয়েছেন ১৪ হাজার ৮৮৯ ভোট।

ঢাকা-২০ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. তমিজ উদ্দিন ২৫ হাজার ৭৮টি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিদ ৮ হাজার ৫৩৯ টি, জাতীয় পার্টির আহসান খান ৩৫৮টি ভোট পেয়েছেন।

এসকে/টিএ

মন্তব্য করুন