© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বোনঝি রানী মুখার্জির সঙ্গে আর কী কথা হল দেবশ্রী রায়ের?

শেয়ার করুন:
বোনঝি রানী মুখার্জির সঙ্গে আর কী কথা হল দেবশ্রী রায়ের?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
কলকাতার ব্যস্ত সকালে যেন একটু অন্যরকম উচ্ছ্বাস ছিল দেবশ্রী রায়ের ঘরে। বহু দিন পর শহরে এসেছেন বোনঝি রানী মুখার্জি। কাজের চাপে সময় মেলানো কঠিন হলেও এই একটি দিন মাসি আর বোনঝির জন্য আলাদা করে রেখেছিলেন দু’জনেই। শহরে পা রাখতেই দেবশ্রী নিয়ে গেলেন রানিকে কালীঘাটের পুজো দিতে। ভক্তদের কোলাহলের মাঝেও দু’জনের হাসি আর কথায় ছিল পারিবারিক উষ্ণতার ছোঁয়া।




পুজো সেরে দেবশ্রীর মনে ছিল ছোট্ট এক ইচ্ছে রানিকে নিয়ে রাস্তার ধারে ফুচকা খাওয়া, মাটির ভাঁড়ে চা। কিন্তু সময়ের টানাপোড়েনে সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হল না। আক্ষেপের সুর লুকোলেন না অভিনেত্রী নিজেও। জানালেন, গত বছরটা খুব একটা ভাল কাটেনি, তাই এই পুজো দেওয়া ছিল মন থেকে চাওয়া। কিন্তু রানির কাজের চাপ এতটাই যে পুজো শেষ করেই হোটেলের পথে ফিরতে হয়েছে। তবু বোনঝি নাকি কথা দিয়ে গেছে, মার্চ মাসে আবার এলে তেলাপিয়া মাছের ঝোল আর ফুচকা খাওয়াই হবে তার প্রথম আবদার।

রানীকে দেখলেই দেবশ্রীর চোখে ভেসে ওঠে শৈশবের ছবি। ছোটবেলার সেই মেয়েটি যে একদিন এত বড় ব্যক্তিত্ব হয়ে উঠবে, তা নাকি তখন ভাবতেও পারেননি তিনি। মুম্বাইয়ে গেলে ছোট্ট রানীর হাত ধরে ঘোরার স্মৃতিও আজও তাজা। দিদির বকুনি, আদর, পারিবারিক মুহূর্ত সব মিলিয়ে যেন এক অ্যালবামের পাতা ওলটানোর মতো অনুভূতি। কথার ফাঁকেই দেবশ্রীর কণ্ঠে ধরা পড়ল হালকা মনখারাপের সুরও। পরিবারের এক প্রিয়জনকে পাশে না পাওয়ার শূন্যতা যেন আরও প্রকট হয়ে উঠেছিল এই মিলনমেলায়।

কয়েক দিন আগেই মুম্বাইয়ে গিয়েছিলেন দেবশ্রী, রানীর মায়ের জন্মদিন উপলক্ষে। সেই সফরের রেশ কাটতে না কাটতেই আবার কলকাতায় আসার পরিকল্পনা রানির। আর সেই অপেক্ষাতেই এখন দিন গুনছেন মাসি। মার্চে বোনঝি এলে তার পছন্দের সব খাবার সাজিয়ে রাখার প্রস্তুতিও নাকি শুরু হয়ে গেছে মনে মনে। তারকাদের ঝলমলে জীবনের আড়ালে এই পারিবারিক মুহূর্তগুলোই যেন আলাদা করে ছুঁয়ে যায় অনুরাগীদের মন।

পিআর/টিএ

মন্তব্য করুন