আজ কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী
ছবি: সংগৃহীত
০১:৪৭ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ এর মৃত্যুবার্ষিকী রোববার (১৫ ফেব্রুয়ারি)। কবির স্মরণে বিকেল ৪টায় বাংলা একাডেমীর আল মাহমুদ কর্নারে স্মরণানুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় ছিলেন আল মাহমুদ। তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিক, চেতনা ও বাকভঙ্গিতে সমৃদ্ধ করেছেন। ১৯৫০-এর দশকে বাংলা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনীতি, অর্থনৈতিক নিপীড়ন ও পশ্চিম পাকিস্তানি সরকারের বিরোধী লেখার মধ্যে অন্যতম তিনি ছিলেন।

কবি ২০১৯ সালের এই দিনে প্রয়াণ করেন। স্মরণানুষ্ঠানে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবির ভক্ত-অনুরাগীরা অংশ নেবেন।
পিআর/এসএন