৩০ বছরের পথচলায় আবেগঘন স্মৃতিচারণায় রানি মুখার্জি
ছবি: সংগৃহীত
০২:৩৩ এএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী রানি মুখার্জি তাঁর ক্যারিয়ারের ৩০ বছর পূর্তিতে এক আবেগঘন স্মৃতিচারণ করলেন। তিনি জানালেন, গ্ল্যামার দুনিয়ায় আসাটা তাঁর পূর্বপরিকল্পিত ছিল না, বরং নিয়তিই তাঁকে এই পথে নিয়ে এসেছে।
রানি মুখার্জি বলেন, "আজ থেকে ৩০ বছর আগে যখন কোনো এক ছবির সেটে প্রথম পা রেখেছিলাম, তখন বড় কোনো পরিকল্পনা ছিল না আমার।
এমনকি অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না। আজ মনে হয়, সিনেমা যেন আমাকে নিজেই খুঁজে নিয়েছে।"
অনিচ্ছাকৃতভাবে শুরু হলেও তিনি যে আজ ইন্ডাস্ট্রির এক অপরিহার্য অংশ, তাঁর এই বিনম্র স্বীকারোক্তি ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। ভাগ্য যে অনেক সময় আমাদের অজান্তেই সঠিক গন্তব্যে পৌঁছে দেয়-এটাই রানি মুখার্জির জীবনের গল্প।
এমআর/টিএ