© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাতৃত্বে বদলে গেছে জীবনদর্শন, বললেন আনুশকা শর্মা

শেয়ার করুন:
মাতৃত্বে বদলে গেছে জীবনদর্শন, বললেন আনুশকা শর্মা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৪ এএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা মাতৃত্বের স্বাদ পাওয়ার পর নিজের জীবনদর্শন পুরোপুরি বদলে ফেলেছেন। গ্ল্যামার বা আগের ব্যস্ত জীবন নয়, এখন সন্তানই তাঁর কাছে সব। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যে জীবনে তাঁর সন্তান ছিল না, সেই অতীতে তিনি আর কখনোই ফিরে যেতে চান না।

আনুশকা শর্মা বলেন, "মাতৃত্ব-সুখেই জীবন বদলেছে। আর আমি আমার এমন কোনো ভূমিকা কিংবা অবতারে ফিরে যেতে চাই না, যা আমার সন্তানকে চেনে না।" 



ভামিকা ও অকায়ের মা হিসেবেই তিনি এখন সবচেয়ে বেশি গর্ববোধ করেন। ক্যারিয়ারের চেয়ে মাতৃত্বকে প্রাধান্য দেওয়ার এই সাহসিকতা অনেক মায়ের মনের কথাই বলে।

এমআর/টিএ 

মন্তব্য করুন