© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছোটপর্দায় আবারও সরব হলেন রিচি সোলায়মান

শেয়ার করুন:
ছোটপর্দায় আবারও সরব হলেন রিচি সোলায়মান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩১ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
রমজান ঘিরে ছোটপর্দায় আবারও সরব হলেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। অভিনয়ের পাশাপাশি এবার তিনি হাজির হচ্ছেন উপস্থাপকের ভূমিকায়। পবিত্র রমজান মাসজুড়ে দেশের একটি গণমাধ্যমর বিশেষ আয়োজনে নিয়মিত দেখা যাবে তাকে।

প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘শরবত সমাহার’ নামের অনুষ্ঠানটি। নানা ধরনের দেশি-বিদেশি শরবতের রেসিপি ও পরিবেশনা নিয়ে সাজানো এ আয়োজনে দর্শকদের সামনে ভিন্ন স্বাদ তুলে ধরবেন রিচি। রমজানের ইফতারকে আরও রঙিন ও স্বাস্থ্যকর করতে থাকবে বিশেষ সব পানীয়ের প্রস্তুতপ্রণালি।



শুধু রিচিই নন, একই চ্যানেলে রমজানজুড়ে আরও কয়েকটি রান্নাবিষয়ক অনুষ্ঠান প্রচারিত হবে। প্রতিদিন বিকেল ৩টা ৫০ মিনিটে ‘মজার রান্না’ অনুষ্ঠানে উপস্থাপনা করবেন জাকিয়া বারী মম। ইফতার, সেহরি ও রাতের খাবারের বিভিন্ন পদ তুলে ধরা হবে এতে। প্রযোজনায় রয়েছেন কাজী ফাহিমুল হক অরিন।

এছাড়া বেলা ২টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘কাজী ফার্মস কিচেন সহজ ইফতার’, সঞ্চালনায় শাবাবা ইসলাম। বিকেল ৪টা ৫ মিনিটে থাকবে ‘ডিজিটাল কিচেন’, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী রান্না উপস্থাপন করবেন একদল অভিজ্ঞ শেফ। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন মাহমুদা মাহা।

এমকে/টিএ

মন্তব্য করুন