© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বক্স অফিসে এগিয়ে ‘বর্ডার ২’, পিছিয়ে 'মর্দানি ৩'

শেয়ার করুন:
বক্স অফিসে এগিয়ে ‘বর্ডার ২’, পিছিয়ে 'মর্দানি ৩'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০২ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
‘ও রোমিও’ মুক্তির পর থেকেই বক্স অফিসে পাল্টে গেছে হিসেব-নিকাশ। এর প্রভাব পড়েছে ‘বর্ডার ২’ ও ‘মর্দানি ৩’-এর আয়ে। একদিকে শক্ত অবস্থানে ‘বর্ডার ২’, অন্যদিকে প্রত্যাশা পূরণে লড়াই চালিয়ে যাচ্ছে ‘মর্দানি ৩’।

দেশাত্মবোধক আবহ ও অ্যাকশনের মিশেলে তৈরি ‘বর্ডার ২’ মুক্তির পর থেকেই দর্শক টানতে সক্ষম হয়েছে। উদ্বোধনী দিনে সিনেমাটির আয় ছিল ০.৬০ কোটি রুপি। বর্তমানে ভারতের বক্স অফিসে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩২২ দশমিক ৪৫ রুপিতে।

প্রায় ২৭৫ কোটি রুপি বাজেটে নির্মিত এ সিনেমা ২৫ দিনে বিশ্বব্যাপী ৪৫০ কোটির বেশি আয় করেছে বলে জানা গেছে। যদিও এখনো ৫০০ কোটির মাইলফলক ছোঁয়া হয়নি, তবু ব্যবসায়িক বিচারে সিনেমাটি এরই মধ্যে ব্লকবাস্টার হিসেবে জায়গা করে নিয়েছে।



অন্যদিকে শিবানী শিবাজী রায়ের চরিত্রে রানি মুখোপাধ্যায়-এর অভিনয় প্রশংসিত হলেও আয়-সংগ্রহে তেমন গতি নেই ‘মর্দানি ৩’-এর। মুক্তির ১৮তম দিন, অর্থাৎ তৃতীয় সোমবারে সিনেমাটির আয় হয়েছে ০.৫০ কোটি রুপি। এখন পর্যন্ত মোট সংগ্রহ ৪৪ দশমিক ৭৫ কোটি রুপি।

ভালো রিভিউ ও দর্শক প্রশংসা সত্ত্বেও ৫০ কোটির গণ্ডি পার করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সিনেমাটির জন্য। তৃতীয় সপ্তাহে প্রবেশের সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহে দর্শকসংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানা গেছে।

এমকে/টিএ

মন্তব্য করুন